বাংলাদেশ সকাল
বুধবার , ৯ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে বিশ্ব আদিবাসী দিবস পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৩ ১০:৩৬ অপরাহ্ণ

কাকন সরকার, শেরপুর: শেরপুরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষে ৯ আগষ্ট বুধবার বিকেলে জেলার ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া আদর্শ গ্রাম মাঠ আদিবাসীদের সাংস্কৃতিক প্রদর্শন, বীর মুক্তিযদ্ধা সম্মাননা, আলোচনা ও প্রীতি খেলাধূলা অনুষ্ঠিত হয়।

নাগরিক সংগঠন জনউদ্যোগ এবং গারো, কোচ, হাজং, বর্মনসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের যৌথ আয়োজনে এ আদিবাসী দিবসের এসব কর্মসূচির আয়োজন করে।

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দাবি করে সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন এবং বাজেটে আদিবাসী জনগোষ্ঠীর জন্য পৃথক বরাদ্দের দাবি জানানো হয়। সেইসাথে শেরপুরে বিভিন্ন পাহাড়ি জনপদে যুগ যুগ ধরে বসবাসকারী আদিবাসীদের বিরুদ্ধে মিথ্যা বন মামলা দিয়ে হয়রানিসহ নানাভাবে নিজ ভূমি থেকে উচ্ছেদ বন্ধ করার দাবি জানানো হয়।

আলোচনা সভায় বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন শেরপুর জেলা শাখার চেয়ারম্যান রুয়েল কোচ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রীবর্দী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসডি শহিদুল ইসলাম।

এছাড়া অন্যান্য অতিথির মধ্যে ঝিনাইগাতি উপজেলা আওয়ামীলীগ নেতা আমিরুজ্জামান লেবু, শ্রীবর্দী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি প্রাঞ্জল সাংমা, নীল মাধব হাজং, সাংবাদিক হাকিম বাবুল, লেখক ও আলোচক জ্যোতি পোদ্দার, সাংবাদিক ও কবি রফিক মজিদ, সমাজ সবিকা আইরিন পারভিন, লুৎফুন্নাহার প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে আদিবাসী বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে মতি লাল বর্মন ও গোবিন্দ বর্মনকে সন্মাননা প্রদান করা হয়। এছাড়া আদিবাসী ১১ মেধাবী শিক্ষার্থীর মাঝে সম্মননা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সবশেষে স্থানীয় স্কুল মাঠে আদিবাসী যুবক ও বয়স্কদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ এবং সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গারো, হাজং, কোচসহ অন্যান্য জাতিগোষ্ঠির শিল্পীরা ঐতিহ্যবাহী আদিনাসী নৃত্য পরিবেশন করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের মতো এতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা

আমতলীতে স্বেচ্ছাশ্রমে সাকো নির্মাণের উদ্বোধন

টেকনাফ পুলিশের অভিযানে এক লক্ষ দশ হাজার ইয়াবা ও টমটমসহ মাদক কারবারী আটক

লালপুরে গাছ থেকে পড়ে যুুবকের মৃত্যু

বাংলাদেশ প্রেস ক্লাব ডুমুরিয়া উপজেলা শাখার দ্বি – বার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন

চাঞ্চল্যকর রাকিব হত্যার রহস্য উদঘাটন করল ডিবি, মূল আসামীসহ গ্রেফতার-০৬

বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগের মত বিনিময় সভা 

১২তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান এর মতবিনিময় সভা 

নৌকায় ভোট চাইলেন রাসিক মেয়র লিটন

রাউজানের সাবেক এমপি ফজলে করিমের সাবেক স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধ’র্ষ’ণ