বাংলাদেশ সকাল
শনিবার , ১ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে ভারতীয় গরু, চিনি, মদ ও সানগ্লাসসহ আটক ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর :

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র আওতাধীন শেরপুর জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর হলদীগ্রাম, তাওয়াকুচা, রামচন্দ্রকুড়া ও হাতিপাগাড় বিওপি এবং ময়মনসিংহের হালুয়াঘাটের বান্দরকাটা বিওপি’র অভিযানে ভারতীয় মদ, গরু, চিনি, সাবান, সানগ্লাস আটক করা হয়েছে। এসময় ২ জন চোরাকারবারীকেও আটক করা হয়।

২৭ ও ২৮ ফেব্রুয়ারি দু’দিনের পৃথক পৃথক অভিযানে এসব মালামাল ও চোরাকারবারিদের আটক করে বিজিবি। ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, চোরাকারবারিরা এসব ভারতীয় চোরাই পণ্য অভিনব পন্থায় পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় এইসব মালামাল আটক করে। পৃথক পৃথক এসব অভিযানকালে জামালপুরের সরিষাবাড়ির শুকুর আলী ও শেরপুরের নালিতাবাড়ীর রমজান আলীকে ২৪ বোতল ভারতীয় মদসহ হাতেনাতে আটক করা হয়। তবে অন্য চোরাকারবারিগণ দৌড়ে পালিয়ে যায়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৮টি গরু, ৫৪০ কেজি চিনি, ৫৭১ পিস ডাভ সাবান, ২৪ বোতল ভারতীয় মদ এবং ১১৫২ পিস সানগ্লাস। এসব মালামালের মূল্য প্রায় ১৬ লক্ষ ৩৬ হাজার ৬৬০ টাকা।

বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সরকারি হাসপাতালে নতুন স্বাস্থ্যসেবা হবে ‘প্রাইভেট চেম্বার’: সাধুবাদ ন্যাপের

গাজীপুরে বিভিন্ন স্থানে শ্রমিক বিক্ষোভ, দাবি আদায়ে মহাসড়ক অবরোধ 

না’গঞ্জ জেলা প্রশাসকের কাছে ২৪ এর জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের স্মারকগ্রন্থ হস্তান্তর 

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত ও ব্যঙ্গাত্মকভাবে কটুক্তি করার দায়ে ৭ জনের বিরুদ্ধে মামলা; তদন্তে পিবিআই

রংপুরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ৪৩ আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব 

বাংলাদেশ সকালে সংবাদ প্রকাশের ৪৮ ঘন্টার মধ্যে অপহৃত কিশোরী’কে উদ্ধার করল র‌্যাব 

শেরপুরে নালিতাবাড়ীতে অগ্নিকান্ডে ৪ লাখ টাকার মালামাল ভস্মিভূত

নিউইয়র্কের বৈষম্যবিরোধী প্রবাসী নাগরিক আন্দোলন ইউএসএ সদস্য সচিব আহমেদ সোহেলের বারবিকিউ 

নটোরে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন নারীসহ তিনজন

ফেলে আসা সেই জীবন, লেখক: মুহম্মদ আজিজুল হক