বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পলাতক ঘাতক বাস চালক গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৪ ৫:৫৯ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর: শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা শেরপুর টু নকলা মহাসড়কে পিটিটিআই ট্রেনিং অফিসের সম্মুখে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘাতক চালক মো. সুমন’কে(৩৪) ৩০ ডিসেম্বর সোমবার মধ্য রাতে রাজধানী ঢাকার উত্তর পূর্ব থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এবং র‌্যাব-০১, সিপিসি-২, উত্তরা, ঢাকা।

র‌্যাব-১৪, সিপিসি-১ মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: নাজমুল ইসলাম ৩১ ডিসেম্বর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

ঘাতক বাস চালক মো. সুমন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দিঘীরচর গ্রামের মো. আব্দুল মোতালেব এর ছেলে।

জানা যায়, ২৯ ডিসেম্বর রোববার সকালে শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা শেরপুর টু নকলা মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। সিএনজি গাড়ী রেজি নং- ময়মনসিংহ-ত-১১-৩৯৫০ শেরপুর টু নকলা মহাসড়কে পিটিটিআই ট্রেনিং অফিসের সামনে পৌছামাত্রই বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী (রিফাত পরিবহন) নামক বাস যার রেজি নং- ঢাকা মেট্টো- ব-১৩-২৫৫২ এর চালক দ্রুত ও বেপরোয়া গতিতে সজোরে সিএনজি গাড়ীকে ধাক্কা দিয়ে পিষ্ট করে । এতে ঘটনাস্থলে ৬ জন মৃত্যুবরণ করেন। সে সময় স্থানীয় লোকজন বাসটিকে আটক করলেও ঘাতক চালক কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহত সিএনজি চালকের ছেলে মো. জিহাদ মিয়া বাদী হয়ে শেরপুর সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং ৫৪, তাং- ২৯-১২-২৪ ইং, ধারা-৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮।

পরবর্তীতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ও র‌্যাব-১, সিপিসি-২, উত্তরা ক্যাম্পের যৌথ আভিযানিক দল ৩০ ডিসেম্বর সোমবার রাতে রাজধানী ঢাকার (ডিএমপি) উত্তর পূর্ব থানাধীন ৮নং সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে ঘাতক বাস চালক আসামী মো. সুমন’কে গ্রেফতার করে।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মো. সুমনকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বদলগাছীতে যৌন হয়রানির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত 

সীতাকুন্ডে বিএসটিআই অনুমোদন বিহীন পিভিসি পাইপ তৈরি, অর্ধ লাখ টাকা জরিমানা

এয়ারগানসহ পাখি শিকারী আটক, ৭ দিনের কারাদণ্ড

নাটোরে সাবেক মেয়র মনির গ্রেফতার

রায়পুরাতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা, বৃদ্ধ গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশ পৌর নির্বাচনে প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

শেরপুরে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্ৰহণ  

এসএস ক্লিনিক পরিচালক সোনিয়ার খুটির জোর কোথায় ! করলেন সাংবাদিক হয়রানি করতে মামলা

আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির এডহক কমিটির দায়িত্ব গ্রহণ 

গৃহপালিত প্রাণির ভাষা নিয়ে গবেষণার স্বীকৃতি পেলেন শেরপুরের গবেষক হাসান নাশিদ