বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হলো প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারকে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আর নেই। তিনি অসুস্থতাজনিত কারনে শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাহ ইলাইহি রাজিউন)।

তাকে শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টায় নিজ বাড়ির প্রাঙ্গণে ফুলেল শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।

এসময় উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধাগণ ও জনপ্রতিনিধিসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। পরে তাকে নিজ বাড়ির পাশে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত