বাংলাদেশ সকাল
শনিবার , ৫ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৫, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি: শেরপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে পালিত হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জেষ্ঠ্য পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী।

জেলা প্রশাসনের আয়োজনে ৫ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকায় ডিসি অফিস চত্বরে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

এরপর জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরো, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী জেবুন্নেছা হক শারমিন, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য্য ও অন্যান্য ডাক্তারবৃন্দ, শেরপুর প্রেসক্লাবের পক্ষ প্রেসক্লাব নেতৃবৃন্দ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, সড়ক বিভাগ, মহিলা আওয়ামীলীগ, সদর উপজেলা পরিষদ, জনস্বাস্থ্য প্রকৌশল, আঞ্চলিক পাসপোর্ট অফিস, উপজেলা প্রশাসন, সদর উপজেলা নির্বাচন অফিস শেরপুর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গণপূর্ত বিভাগ শেরপুর, যুব মহিলালীগ শেরপুর জেলা, শিশু একাডেমী, নির্বাহী প্রকৌশলী এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, জেলা সঞ্চয় অফিস ব্যুরো, খাদ্য বিভাগ সহ বিভিন্ন সংগঠন।

পরে দোয়া পরিচালনা শেষে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা ও স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম প্রমুখ।

সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে বিএনপি ও যুবদল নেতার উদ্যোগে ইফতার মাহফিল

আরব আমিরাতের ভিসা নিয়ে সুখবর

গুলিবিদ্ধ জুলাই বীর শাহজাহানের পাশে মানবিক জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা

শ্যামনগরে এনগেজ প্রকল্পের নারী সদস্যদের স্বামীদের নিয়ে পুরুষ সংবেদনশীল কর্মশালা

নাসিরনগরের দুই শাতেমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সাতক্ষীরায় এমপি ডাঃ রুহুল হকের বীজ, ছাগল এবং কম্বল বিতরণ

যবিপ্রবিতে বঙ্গবন্ধুর ইতিহাস চেতনা শীর্ষক সেমিনার

রাণীনগরে ৫ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারি আটক

সাংবাদিক ফারজানা মিথিলাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ

ঈদগাঁওতে পৃথক দুইটি সফল অভিযান নেতৃত্ব দেন ইউএনও