বাংলাদেশ সকাল
বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে সীমান্তে সড়কের পাশে অর্ধগলিত মরদেহ উদ্ধার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বনরাণী সংলগ্ন এলাকায় সীমান্ত সড়কের পাশে জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯নভেম্বর) সকালে স্থানীয় এক নারী মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী ও পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া যায়। মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের সঙ্গে একটি স্যামসাং বাটন মোবাইল, বাংলালিংক কোম্পানির দুটি সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২–৩ দিন আগে অজ্ঞাতনামা ওই নারীকে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে।

পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সঙ্গে থাকা মোবাইলটি সক্রিয় করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে তিনশত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জগন্নাথপুরে সড়কে বেপরোয়া চলছে মাটি পরিবহনের গাড়ি, দুর্ঘটনার ঝুঁকি

আটোয়ারীতে স্কুলের জায়গায় দোকান ঘর নির্মাণ চেষ্টা, ৩ লাখ টাকা প্রধান শিক্ষকের পকেটে

ঈদগাঁওতে রাখালকে মারধরের দুই সপ্তাহ পর মৃত্যু 

যশোর সদর উপজেলার রামনগর ইউপি চেয়ারম্যান লাইফের বিরুদ্ধে ঝাড়ু মিছিল 

ঈদগাঁওতে সোনালী ফসল আমন ধান কাটা শুরু : শ্রমিকের চড়া দামে হতাশ চাষীরা 

বছর জুরে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে রাণীনগরে সাড়ে ১৫’লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ১৩০

তিস্তার পানিতে উৎপাদন হবে ২২ লাখ ৯৪ হাজার ১৯৫ টন চাল

তিস্তার পানিতে উৎপাদন হবে ২২ লাখ ৯৪ হাজার ১৯৫ টন চাল

৭ই জানুয়ারীর নির্বাচন বর্জনে নিউইয়র্কে জাতীয় সম্মিলিত ফোরামের (জেএসএফ) লিফলেট বিতরণ

দেবহাটায় আশার আলোর আয়োজনে স্বাস্থ্যসেবার মান্নোয়নে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষন