বাংলাদেশ সকাল
রবিবার , ৪ মে ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা কৃষকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৪, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

 

শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর পূর্বপাড়া গ্রামে একটি মেহগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায়  ফজলুল হক(৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪মে) সকালে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত কৃষক ফজলুল হক একই এলাকার মৃত সমেশ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, ফজলুল হক শনিবার (৩মে) রাতে বাড়ী থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। আজ রবিবার সকালে বাড়ির পাশে একটি মেহগনি গাছে তার ঝুলন্ত মরদেহ অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম ও এসআই নজরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম জানান, নিহতের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে তলপেটে, হাঁটুতে এবং পুরুষাঙ্গে জখমের চিহ্ন রয়েছে। পুলিশ বিষয়টিকে হত্যা বলেই সন্দেহ করছে। ইতোমধ্যে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চুয়াডাঙ্গা পৌর কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণ

জগন্নাথপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে : প্রধান উপদেষ্টা

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী কিছু ছাত্ররা অনিয়ম ও দুর্নীতির সাথে জাড়িত থাকায় সভা পন্ড

নিউইয়র্কে ফ্যাশন ডিজাইনার রোজিনা আহমেদ রুনি’র একক পোশাক প্রদর্শনী অনুষ্ঠিত

শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে নিউইয়র্কে সমাবেশ ও মিষ্টি বিতরন

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের উদ্যোগে অসহায় প্রবাসী সদস্যদের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নাটোরে শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ দিবস পালিত 

রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চিরিরবন্দরে নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের সংগৃহীত তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত