বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে ২৬ মার্চ -মহান- স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৬, ২০২৪ ২:২০ অপরাহ্ণ

 

কাকন সরকার শেরপুর : শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

পরে সূর্যোদয়ের সাথে সাথে শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ও পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম।

পরে একে একে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমতসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ পুষ্পার্ঘ অর্পণ করে।

এছাড়া জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, শেরপুর পৌরসভা, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাতীলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, শেরপুর প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। ওই সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর সকাল সাড়ে ৮টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ওই সময় জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ও পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।

পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। কুচকাওয়াজে পুলিশ, পুলিশ ব্যান্ড দল, আনসার-ভিডিপ, বাংলাদেশ স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি সহ বিভিন্ন দল অংশগ্রহণ করে। জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিক সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজে অংশ গ্রহণকারীদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট ও পুরষ্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাঈমুল ইসলাম খান প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিযুক্ত

শিশুদের মেধা, মনন ও মানবিক গুণাবলির বিকাশে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ –কাব কার্নিভাল অনুষ্ঠানে ইউএনও সাইফুল ইসলাম

পদ্মাসেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের দাবিতে কালকিনিতে আলোচনা সভা 

রাণীশংকৈলে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত

বদলগাছীতে কবর থেকে উঠে এসে নিয়োগ বোর্ডের রেজুলেশনে স্বাক্ষর 

রাণীশংকৈলে প্রাথমিক শিক্ষক সমিতির ৩ বছরের নবাগত কমিটি গঠন

রায়পুরায় সাংবাদিককে গুলি করে হত্যা চেষ্টা: বিচারের দাবিতে মানববন্ধন

জীবন বাজি রেখেই খাল সাঁতরে স্কুলে যায়

রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন 

খাগড়াছড়িতে অর্ধ কোটি টাকারও বেশি অবৈধ সিগারেট জব্দ, আটক-২