বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে বীরাঙ্গনাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১, ২০২৩ ৮:৩২ অপরাহ্ণ

কাকন সরকার, শেরপুর॥ শেরপুর জেলা পুলিশের উদ্যোগে শোকাবহ আগস্টের প্রথম দিনে সোহাগপুর বিধবাপল্লীতে বসবাসরত শহীদ জায়া এবং বীরাঙ্গনাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ১আগস্ট) নালিতাবাড়ী থানাধীন সোহাগপুর গ্রামে শোকাবহ আগস্টে বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট কালরাতে নিহত সকল শহীদ সদস্যদের স্মরণে এই উপহার বিতরণের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বিধবাপল্লীর শহীদ জায়া ও বীরাঙ্গনাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা।

উপহার সামগ্রী হিসাবে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে (শাড়ি-ব্লাউজ, চাল, ডাল, সয়াবিন তেল, সাবান, নারিকেল তেল, লবণ, পিয়াজ, আলু ও ডিটারজেন্ট পাউডার) বিতরণ করা হয়।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, পিপিএম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমিন, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোকছেদুর রহমান লেবু, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে নালিতাবাড়ী থানাধীন সোহাগপুর বেনুপাড়া গ্রামে পাকিস্তানী হায়েনার দল নারকীয় হত্যাযজ্ঞ চালান। এসময় গ্রামের ১৮৭ জন নিরীহ পুরুষ মানুষকে নির্মমভাবে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে হায়েনার দল। গ্রামের সকল পুরুষ মানুষকে হত্যা করায় স্বাধীনতার পর এ গ্রামের নাম হয় ‘বিধবাপল্লী’।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় মানহানি মামলা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের ৫০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

শেরপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

অনওয়ে স্কুলের রাঙ্গামাটি জেলা টিম ঘোষণা: রাকিবুল লিডার এবং সুবর্না কো-লিডার 

মেহেরপুরে আলোচিত হোটেল আটলান্টিকা কাণ্ডের অন্যতম আসামি বেতার শাহজাহান আটক 

সীতাকুণ্ডে বিজনেস ফোরামের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

আ.লীগ আমলে দেশের সার্বিক উন্নতি জনগণের মাঝে তুলে ধরতে আহবান প্রধানমন্ত্রীর 

এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ভাংচুর ও লুটপাট, অভিযোগ দায়ের

রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের রমজান ফুড প্যাকেজ বিতরণ 

গঙ্গাচড়ায় দলিলসহ স্বপ্নের নীড় পেলেন ১১৪ পরিবার