বাংলাদেশ সকাল
সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান; ৬শ’ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩০ ডিসেম্বর সোমবার বিকেল ৩টার দিকে শেরপুর জেলা শহরের নয়আনী বাজারের তাসনিম ট্রেডার্সের একটি গোডাউন থেকে ৬শ’ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। এসময় অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিক মোঃ ইছরাফিল মিয়া পালিয়ে যায়।

এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ সোমবার বিকেলে জেলা শহরের নয়আনী বাজারে অবৈধ পলিথিন ব্যবসায়ী মোঃ ইছরাফিল মিয়ার তাসনিম ট্রেডার্সে অভিযান চালায়। এসময় মোঃ ইছরাফিল মিয়া ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ একই বাজারের জমশেদ আলীর মার্কেটে মোঃ ইছরাফিল মিয়ার ভাড়া নেয়া গোডাউনের তালা ভেঙ্গে প্রায় ৬শ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ ৩৬ হাজার ৫শত টাকা।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি এমনটাই জানিয়েছেন।

এ সময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার দুলাল হোসেন, এএসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে পেঁয়াজ ব্যবসায়ী খুন

রাণীনগরে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় জরুরী সভা অনুষ্ঠিত

বাগমারায় উচ্চ ফলনশীল জাতের ধান চাষে আগ্রহ বাড়ছে

রামগড়ে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জনগনের যাকে পছন্দ হবে তাকেই ভোট দিয়ে বিজয়ী করবেন – শেখ হাসিনা 

শার্শায় ফসলের মাটি গিলে খাচ্ছে ভাটা : প্রভাবশালীসহ জড়িয়ে রয়েছে ইউপি সদস্যরা

গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির ১ লক্ষ বৃক্ষরোপণ বাস্তবায়নের শেষ পর্যায়ে 

যানজট নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের একগুচ্ছ উদ্যোগ, মিলছে সুফল

সিএমপি’তে কমিউনিটি পুলিশিং ডে’২০২৩ আলোচনা সভা র‍্যালি অনুষ্ঠিত

ধামইরহাটে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ