বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি বাতিল 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর: শেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি বাতিল ঘোষণা করেছে বিএনপি কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রহুল কবির রিজভী এই ঘোষণা দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপি’র নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানান তিনি।

এর আগে গেল বছরের ৪ নভেম্বর বিকেলে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট জেলা বিএনপি’র নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত ওই কমিটিতে আহবায়ক করা হয় বিলুপ্ত জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হযরত আলী, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব করা হয় আব্দুল আওয়াল চৌধুরীকে। কিন্তু আজ ২ জানুয়ারি এই কমিটি স্থগিত ঘোষণা করা হয়, ফলে প্রায় দুই মাস পর আংশিক কমিটি বাতিল হলো।

এর আগে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণার পরিবর্তে আংশিক কমিটি স্থগিত ঘোষণা করায় জেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম নেয়।

এদিকে, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল দলের নেতা-কর্মীদের শান্ত থাকতে আহ্বান করেছেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জন্য যে সিদ্ধান্ত নেবেন আমরা তা মেনে নেব ইনশাল্লাহ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শীতের শুরুতে পর্যটকদের পদচারনায় মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত

পাইলট রিয়াদ আহমেদকে সংবর্ধনা দিল জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এন্ড ওয়েল ফেয়ার 

যশোরে সজল হত্যা মামলার দুই আসামির আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর

বিএনপির সঙ্গে সংঘর্ষে ১ পুলিশ সদস্যের মৃত্যু, আহত ৪১

জামালপুরের মেলান্দহের ১০নং ঝাউগড়া ইউনিয়ন আ.লীগের যৌথ বর্ধিত সভা 

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩টি দরপত্রের ঠিকাদারি অনিয়ম ও গড়িমসি’র অভিযোগ

ধামইরহাটে ৩ কোটি টাকা মুল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

সংবাদ প্রকাশের পর মেজরটিলায় সিসিক নির্মিত ওয়াকওয়ের টিলা মাটি বালু দিয়ে ভরাট, পরিবেশ কর্মকর্তাদের পরিদর্শন 

রামগড়ে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে জখম, ১১দিনেও মামলা নেয়নি পুলিশ

ডিমলায় নবম শ্রেণির ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ; ২ জন গ্রেপ্তার