বাংলাদেশ সকাল
শনিবার , ১০ মে ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুর সীমান্তে ঝিনাইগাতীতে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১০, ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর: শেরপুরের সীমান্তবর্তীতে ঝিনাইগাতীতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ১৩৮৬ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০মে)) ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া রাবার বাগান সংলগ্ন এলাকায় থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়।

থানার সূত্রে জানা গেছে, শনিবার ভোরে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে চোরাই পথে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় মদ সন্ধ্যাকুড়া রাবার বাগান গভীর জঙ্গল দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন এর নেতৃত্বে এসআই হাসেম, হারুন, শফিউল্লাহ ও জামালসহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৩৮৬ বোতল মদ উদ্ধার করে। এসময় মাদক চোরাকারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে। উদ্ধারকৃত মদের দাম ৪০ লক্ষ টাকা।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরন কানিজ ফাতেমা আহমেদ এমপি’র  

বিএনপি’র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমতলীতে র‌্যালি ও আলাচনা সভা 

বাগমারায় নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের পিএস সহ আহত ৪

ঝিনাইদহে কেক কেটে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রায়পুরায় নৌকার প্রচার প্রচারণা তুঙ্গে উঠান বৈঠক

নারায়ণগঞ্জ মহাসড়কের ডিভাইডার পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু 

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

পটিয়া থানার দুঃসাহসিক অভিযানে ৪ গরু চোর আটক

জলরঙের সুলতান : এসএম সুলতানের জন্মশতবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

আমতলীর বাহাদুরকে ফিরে পাওয়ায় পরিবারে বইছে আনন্দের বন্যা