বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৫ জুন ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেষ মুহুর্তে কোরবানীর ঈদে ব্যস্তমুখর ঈদগাঁওয়ের কামারপল্লী 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৫, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ

 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও: আর মাত্র একদিন পার হলেই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। কুরবানির ঈদকে সামনে রেখে শেষ মুহুর্তে টুং টাং শব্দে ব্যস্ত সময় পার করছেন ঈদগাঁওয়ের কামারেরা। চলছে হাপর টানা, পুড়ছে কয়লা, জ্বলছে লোহা। হাতুড়ি পিটিয়ে কামাররা তৈরি করছেন দা, বঁটি, ছুরিসহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম।

ঈদগাঁও উপজেলার প্রধান বাজারে  কামারেরা নতুন সরঞ্জাম তৈরির পাশাপাশি পুরোনো দা, বঁটি, ছুরি ও চাপাতিতে শান দিতে ব্যস্ত সময় পার করছেন। কামারেরা বছরে একটা সুযোগকে কাজে লাগিয়ে দম ফেলার যেন সময় নেই তাদের। দিনরাত পরিশ্রম করছেন তারা। তাদের এ ব্যস্ততা চলবে ঈদুল আজহার দিন পশু জবাইয়ের আগ মুহূর্ত পর্যন্ত।

জানা যায়, ঈদুল আজহাকে সামনে রেখে ঈদগাঁও বাজারের বিভিন্ন পয়েন্টে বিক্রি হচ্ছে কুরবানির পশু জবাই ও মাংস কাটার সরঞ্জাম। এ চাহিদা পূরণে ব্যস্ততা বেড়েছে বিভিন্ন কামারের দোকানে। বর্তমানে আধুনিক যন্ত্রাংশের প্রভাবে এই শিল্পের দুর্দিন চললেও এখন ব্যস্ত সময় পার করছেন তারা।

কামারপল্লীর কারিগররা জানান, কয়লা ও লোহার দাম বেশি। তাই তৈরি করা সরঞ্জাম বিক্রি বেশি হলেও লাভ কম হয়। তাদের মতে, পরিশ্রমের তুলনায় মজুরি অনেক কম। সারা দিন আগুনের পাশে বসে থেকে কাজ করতে হয়। এর ফলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হয়। সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে কমে যাচ্ছে এই পেশার মানুষ। পৈতৃক পেশা পরিবর্তন করছেন অনেকে।

কামারদের মতে, প্রতিবছর কুরবানি ঈদে বিভিন্ন ধরনের উপকরণ তৈরি করে থাকি। এবারও এসব উপকরণের চাহিদা বেড়েছে। সারা বছর যে আয় করি কুরবানি ঈদের সময় বেশি আয় করতে পারি। এই শিল্পের অতি প্রয়োজনীয় জ্বালানি হচ্ছে কয়লা। গ্রামগঞ্জে ঘুরে কয়লা সংগ্রহ করতে হয়।

বাজারে (নতুন দা) বানাতে আসা পেঠান জানান, আগের চেয়ে দাম অনেক বেশি। আগে যে দা বানাতাম ২শ থেকে ৩শত টাকায়, এখন সেটি বানাতে লাগছে প্রায় ৫ শতাধিক টাকা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তাহিরপুরে রঞ্জিত সরকারে নৌকার নির্বাচনী জনসভায় জনতার ঢল

ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিপণনে “দি বাস্কেট” ও ‘ইপসা’র সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ধাতু শ্রী আনোয়ার ইব্রাহিম

নির্যাতিত সাংবাদিক ফরিদের আহাজারির শেষ নেই : কথা রাখেননি কেউ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

গ্রীণ এন্ড ক্লীন নারায়ণগঞ্জ এর অংশ হিসবে বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ 

আমতলীর মেধাবী মুখ কেয়ামনি’র উচ্চ শিক্ষা নিয়ে সংশয় !

দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চ্যানেল আমতলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত 

যশোরের কেশবপুরে বহুদিন ধরে বিবাদমান ঘের নিয়ে সংঘর্ষ; বিএনপি নেতাসহ আহত ১৭

রায়পুরায় মহন মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত