বাংলাদেশ সকাল
বুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শ্যামনগরে সিসিডিবি এর বিকল্প দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা): সিসিডিবি একটি উন্নয়ন ও সেবামুলক বেসরকারি সংস্থা যা মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। এনগেজ প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

সেই লক্ষ্যে ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সকাল ১০ টায় সিসিডিবি এর মুন্সিগঞ্জ এনগেজ প্রকল্প অফিসে ১৮ জন নারী ও ২ জন পুরুষ সদস্যদের ২দিন ব্যাপী বিকল্প দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের ( ভার্মি কম্পোস্ট ) আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ পরিচালনা করেন শ্যামনগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন। আরও উপস্থিত ছিলেন প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ প্রমূখ।

শুভেচ্ছা বিনিময় ও উদ্বোধনী বক্তব্য প্রদান করেন প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী । তিনি এই প্রশিক্ষণের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন। তিনি বলেন এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো নারীদের বিকল্প জীবিকায়ন এবং নারীদের সাবলম্বী করে তোলা।

প্রশিক্ষক জলবায়ু পরিবর্তন কি, এর ফলে সৃষ্ট সমস্যাবলী এবং সমাধানের উপায়, কৃষিতে জৈব সারের গুরুত্ব, ভার্মি কম্পোস্ট তৈরি করার পদ্ধতি এবং ভার্মি কম্পোস্ট উৎপাদন করে কিভাবে নারীরা উদ্যোক্তা হয়ে উঠতে পারে এসব বিষয় নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে বালুভর্তি মাহিন্দ্র উল্টে চালকের মৃত্যু

ডাসারে ইউনিয়ন ভুমি কর্মকর্তার বিরদ্ধে তদন্তে সত্যতা মিলেছে

মেহেরপুর শ্যামপুর ইউনিয়ন আ.লীগের জনসভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

বর্তমান সমাজে সাধারণ মানুষের জন্য আতংকের আরেক নাম শিকারি সাংবাদিকতা

নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুরে বিশাল সংবর্ধনায় সিক্ত হলেন এমপি এ্যাড. মুক্তি

বরগুনার কুখ্যাত গরু চোর লিটন আবারও চুরিকৃত ১১টি গরুসহ আটক

ময়মনসিংহে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের

তানজানিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারীকে ব্যারিস্টার মোহাম্মদ মঞ্জুম আলী’র বরণ

পুলিশ পরিচয়ে একাধিক নারীর সাথে প্রেম, ধর্ষণ এবং ভিডিও ধারণ; ধরা খেল পিবিআই’র জালে

গুরুদাসপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা