বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শ্রীবরদীতে ফেসবুকে পোস্ট দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ

 

শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ফেসবুকে পোস্ট দিয়ে শাকিল (১৯) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার রাতে নিজ বাড়ির সামনে আমগাছের ডালে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। শাকিল শ্রীবরদী উপজেলার সদর ইউনিয়নের দহেরপাড় বাকসাবাইদ এলাকার কলিমউদ্দিনের ছেলে।

আত্মহত্যার আগে শাকিল তাঁর ফেসবুক আইডিতে লেখেন, ‘আসসালামু আলাইকুম, প্রথমে সবার প্রতি আমি ক্ষমা চাই। আজকের পর হয়তো আমার পরিবার, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর জন্য একটা অনেক বড় স্মৃতি হয়ে থাকব। তারা হয়তো কখনো এই দিনটার কথা ভুলতে পারবে না। আজকের পর তারা আর আমাকে খুজে পাবে না এই পৃথিবী নামক জেলখানায়। সবেমাত্র সফলতার মুখ দেখতে যাচ্ছিলাম আর জীবন এখানেই থেমে গেল। যে পরিবার আমায় এত বছর লালন-পালন করল তাদের জন্য আমি কিছুই করে যেতে পারলাম না তার জন্য আমি লজ্জিত।’

‘আগে জানতাম না যে একটা মানুষ অন্য একটা মানুষকে হারানোর ভয়ে এতটা ছটফট করে। সবার উদ্দেশ্যে আমার একটায় কথা কারও মায়ায় পড়ো না কখনো, জীবন ধ্বংস হয়ে যাবে। আমার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ও এলাকাবাসীর সাথে যদি কখনো খারাপ ব্যবহার করে থাকি তাহলে যদি পারেন ক্ষমা করে দিয়েন। আজকের পর দুনিয়ার বুক থেকে মুছে যাবে চিরতরে আমার নাম। ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ, ভালো থাকুক না হওয়া প্রিয় মানুষ। দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে আমার একটু কষ্ট হচ্ছে না যতটুকু কষ্ট পাচ্ছি তাকে না পাওয়ার জন্য। সবার কাছে আমার একটাই শেষ ইচ্ছে পারলে আমার জন্য একটু দোয়া করবেন। বিদায় পৃথিবী বিদায় সকলকে।’

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করার জন্য আবেদন করেছিল। এটা যেহেতু আত্মহত্যা তাই মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডিমলা উপকমিটির অনুমোদন

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শীতার্ত অসহায়দেরকে শীতবস্ত্র বিতরন

বরগুনার আমতলী-পুরাকাটা খেয়া ভাড়ার মূল্য বৃদ্ধি করায় ইসলামি শ্রমিক আন্দোলনের মানববন্ধন

রাণীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত, আহত ৫

পটিয়ার বাথুয়া গ্রামে দুর্বৃত্ত ওয়াইজ আহমদ কর্তৃক ফলন্ত গাছ ও ক্ষেতে বিষ প্রয়োগ, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যেতে পারেন জো বাইডেন !

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মহিলাদের সামিল হওয়ার ডাক শওকতের

উখিয়ায় ক্রসফায়ারের হুমকি দিয়ে ৫৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ; ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন 

২৪ ঘন্টার মধ্যে পিবিআই এর অভিযানে আকাশ হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার