বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২০ জুন ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব ১৪৩০ বঙ্গাব্দ উপলক্ষ্যে সুনামগঞ্জে মঙ্গল শোভাযাত্রা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২০, ২০২৩ ১১:৫৪ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি॥ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব ১৪৩০ বঙ্গাব্দ উপলক্ষ্যে সুনামগঞ্জে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির আয়োজনে শহরের জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণ থেকে শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর নেতৃত্বে র‌্যালীটি বের হয়ে শহরের মধ্যবাজার,ট্রাফিক পয়েন্ট ,ষোলঘর,নতুনপাড়া হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পশ্চিম নতুনপাড়া রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এহসান শাহ,পৌরসভার মেয়র নাদের বখত, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ,শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বিজয় তালুকদার বিজু,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. বিমান কান্তি রায়,সাধারন সম্পাদক বিমল বণিক, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,সিনিয়র সাংবাদিক রেজউল করিম,শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সদস্য সুভাষ রায়,শংকর বণিক,জগদীষ বণিক,সুমান্ত রায়,হরিপদ বণিক,মুকুল তালুকদার,নির্মল বণিক,চিত্তরঞ্জন দাস,চিত্তরঞ্জন বণিক,শংকর বণিক,তন্ময় রায়,রবীন্দ্র বণিক,অরুণ দে,গণেশ রায়,জয়ন্ত বণিক ও করুণা তালুকদার প্রমুখ।

শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেছেন,সম্প্রীতির বাংলাদেশ এটাই প্রমাণ করে প্রতিটি ধর্মের মানুষ তাদের স্ব স্ব অবস্থানে থেকে মিলেমিশে নিবিঘ্নে ধমীয় আচার অনুষ্ঠান পালন করে যাচ্ছেন। তিনি বলেন,১৯৭১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে তৎকালীন প্রতিটি ধর্মের সাড়ে সাতকোটি মানুষ একটি অসাম্প্রদাযিক চেতনার লক্ষ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন।

ত্রিশ লাখ শহীদ ও দু”লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রায় তিনযুগের শাসনমালে আজকের বাংলদেশ বিশ্বে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। তিনি আরো বলেন,মুক্তিযুদ্ধের চেতনা,সামাজিক মূল্যবোধ,ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সকল ধর্মের মানুষকে সংবিধানে সমধিকার দেয়া আছে। তিনি সেই সংবিধান মেনে সবাইকে ভাতৃত্বের বন্ধনে অটুট থেকে সকলকে স্ব স্ব অবস্থানে থেকে দেশের কল্যাণে কাজ করে যাওয়ার আহবান জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঐতিহ্যবাহী কুতুবদিয়া দিঘী ভরাট, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর প্রতিবাদ 

নাটোরে উপজেলা পরিষদ চেয়ারম্যান রিমান্ডে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হলেন ইসরায়েলপন্থি মার্কো রুবিও

বদলগাছীতে স্বাস্হ্য সনদ ছাড়া গরুর মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে কসাইয়ের জরিমানা

বদলগাছীতে ৬০ হাজার টাকার অবৈধ চায়না জাল জব্দ করে পুড়ে দিলেন মৎস্য কর্মকর্তা

রাণীনগরে দুই চালকল মালিককে জরিমানা

যশোরের প্রধান ডাকঘরে পৌনে ২ কোটি টাকা আত্মসাত মামলার চার্জশিট দাখিল

রাণীশংকৈলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু 

ইলিয়াসকে ধুয়ে দিলেন আল-জাজিরার দুদে সাংবাদিক জুলকারনাইন সায়ের

‘পুলিশ সপ্তাহ-২০২৪’ মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণ প্যারেডে ভিডিও কনফারেন্সিংয়ে শেরপুর জেলা পুলিশ