বাংলাদেশ সকাল
বুধবার , ২০ আগস্ট ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সংবাদ সম্মেলন করে একযোগে এনসিপি’র ১৫ নেতার পদত্যাগ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ৩২ সদস্য বিশিষ্ট উপজেলা সমন্বয় কমিটি থেকে সংবাদ সম্মেলন করে একযোগে ১৫ জন নেতার পদত্যাগের ঘটনা ঘটেছে। পদত্যাগকারী ৫ জন যুগ্ম সমন্বয়কারী ও ১০ জন সদস্য লিখিতভাবে সম্প্রতি ঘোষিত ওই সমন্বয় কমিটিকে প্রত্যাখান করেছেন।

পদত্যাগকারী যুগ্ম সমন্বয়কারীরা হলেন, মো. মমিনুল ইসলাম আরব, মনিরুল ইসলাম মনির, সিরাজুল ইসলাম সোহাগ, রাশিদুল জামান রাসেল ও জসীম উদ্দীন। এছাড়া সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন, মো. দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম শান্ত।

তারা পৃথকভাবে কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র প্রেরণ করেছেন। পদত্যাগপত্রে শুধু সমন্বয় কমিটি প্রত্যাখানের বিষয়টিই নয়, বরং দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার (১৯আগস্ট) রাতে প্রেস বিজ্ঞপ্তি মারফত গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলার প্রধান সমন্বয়কারী একজন অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য লোক। এ প্রেক্ষাপটে আত্মবিশ্লেষণমূলক চিন্তাভাবনার পর আমরা সম্মিলিতভাবে জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয় কমিটির স্ব-স্ব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করি। সেই সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার আমরা একযোগে পদত্যাগের পাশাপাশি নকলা উপজেলা সমন্বয় কমিটি সম্পূর্ণভাবে প্রত্যাখান করছি।”

উল্লেখ্য, গত ১০ আগস্ট (রবিবার) কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরে কেন্দ্রীয় প্যাডে অনুমোদিত হয় নকলা উপজেলা এনসিপি’র ৩২ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি। এতে মো. হুমায়ুন কবির আকাশকে প্রধান সমন্বয়কারী করা হয়, পাশাপাশি ১০ জন যুগ্ম সমন্বয়কারী ও ২১ জন সদস্য রাখা হয়।

এদিকে কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। অনেকেই প্রকাশের প্রথম দিন থেকেই পদত্যাগের সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শৈলকুপায় পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা-ভাংচুর

বরগুনায় ‘সমন্বয়ক’ পরিচয়ে ব্যবসায়ীর উপর প্রকাশ্যে হামলা; দোকানপাট বন্ধ 

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের মৃত্যু, সর্বস্তরের স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলনের শোক

আমতলীর বীর সেনানী নুরুল ইসলাম পাশা তালুকদারের ইন্তেকাল

নাটোর ৪ আসনে এমপি মনোনয়নে শতভাগ আশাবাদী জাকির হোসেন 

ফেইসবুকে পরিচয় ও প্রেম; ব্রাহ্মণবাড়িয়ার যুবক তালতলীতে এসে আটক

আমতলীতে নকল প্রসাধনী বিক্রির অপরাধে জরিমানা

রতন সরকারের মৃত্যুতে গঙ্গাচড়া উপজেলা মডেল প্রেসক্লাব এর শোক প্রকাশ

আমতলীতে বৌ-ভাতের অনুষ্ঠানে যোগ দিতে পথে ব্রীজ ভেঙ্গে ৯ জন নিহত

রাণীনগরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত