মোঃ হৃদয় ইসলাম জামালপুর॥ জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় আমিনুল হক (৪০) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
আজ (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের ডেফলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুল হক দেওয়ানগঞ্জ উপজেলার ভবসুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ওই এলাকার রমজান আলীর ছেলে।
আহত সুমন মিয়া (৩৮) একই উপজেলার দক্ষিণ ভাত খাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত আমিনুল হকের মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।




















