বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৯ মে ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সমাজ সংস্কারক ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ হয়ে বিশ্বজুড়ে নন্দিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর: নওগাঁয় মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৯, ২০২৩ ১২:২২ পূর্বাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক এমপি বলেছেন, সমাজ সংস্কারক ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ হয়ে বিশ্বজুড়ে নন্দিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি সাধারণ মানুষের দুঃখ দুর্দশা কৃষকের চিন্তা করে প্রতিষ্ঠা করেছিলেন সমবায় ব্যাংক। এছাড়াও কৃষিখাতে আধুনিকায়ন কৃষি যন্ত্রপাতির প্রচলন শুরু করেন।

সোমবার বিকেলে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়িতে তার ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী জন্মোৎসব উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে এক বিস্ময়কর প্রতিভা। তিনি ছিলেন সমাজকর্মী, নাট্যকার, শিক্ষাবিদ ও দার্শনিক। মানুষকে সু-শিক্ষায় আলোকিত করতে প্রতিষ্ঠা করেছিলেন শান্তি নিকেতন। শিক্ষার পাশাপাশি ব্যাবহারিক শিক্ষাকেও সমান গুরুত্ব দিয়েছিলেন। মানবতা কবি রবীন্দ্রনাথ শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রবীন্দ্রনাথের চিন্তার সাথে আমাদের শিক্ষা ব্যবস্থা সমন্বয় ঘটানো গেলে আমরা কার্যকর শিক্ষানীতি প্রণয়ন বাস্তবায়ন করা সম্ভব হবে।

আলোচনা সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, আনোয়ার হোসেন হেলাল, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব খলিল আহম্মেদ, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্ট্রি মফিদুল ইসলাম, বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এবং পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ঢাকা ও নওগাঁর শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এই জন্মবার্ষিকীতে পতিসরে নামে রবীন্দ্রভক্তের ঢল। পরিণত হয় রবীন্দ্রভক্তের মহামিলন মেলায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বরগুনা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণের দাবীতে মানববন্ধন

বড়াইগ্রামে আওয়ামীলীগের ৭৫’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় আসামীর যাবজ্জীবন কারাদন্ড

বদলগাছীতে দেশের সর্বনিম্ম তাপমাত্রা, গরু ছাগল নিয়ে বিপাকে মানুষ

বড়াইগ্রামে শিশুপুত্র ও অর্থ-সম্পদ ফিরে পেতে মায়ের আকুতি

নরসিংদীতে আ.লীগ নেতা হত্যা মামলার আসামী বিমান বন্দর থেকে গ্রেপ্তার 

ময়মনসিংহে রাকিব হত্যার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন 

বদলগাছীতে আলোচিত দুদু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মঞ্জুর ও সুফিয়া গ্রেফতার 

পাথরঘাটায় কীটনাশক ব্যাবহার করায় শুটকি ব্যাবসায়ীকে জরিমানা

মাটি বহনকারী ট্রাক্টর থেকে পড়ে কিশোর নিহত