বাংলাদেশ সকাল
বুধবার , ৩১ জানুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সরকার জনগণের সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি- দ্বীন ইসলাম মাওলানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ

 

হাসান আহমেদ নারায়ণগঞ্জ : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাও. দ্বীন ইসলাম বলেছেন, দেশের শিক্ষা, সংস্কৃতি এবং দেশের রাজনীতিও এখন আর এদেশ থেকে নিয়ন্ত্রণ হয় না। দেশের সবকিছুই নিয়ন্ত্রণ হয় পার্শ্ববর্তী দেশ থেকে।

বুধবার (৩১ জানুয়ারি) বাদ আসর ডিআইটি চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একতরফা প্রহসনের নির্বাচন বাতিল, বিতর্কিত শিক্ষাকারিকুলাম পরিবর্তন ও ট্রান্সজেন্ডারকে প্রমোট-এর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা দ্বীন ইসলাম বলেন, সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। তারা দেশে সুশাসন উপহার দিতে পারেনি। সরকারের বারবার ব্যর্থতার কারণেই মূল্যস্ফীতি এখন সকল সময়ের সীমা অতিক্রম করেছে। ভেঙে পড়েছে জাতীয় অর্থনীতি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সরকার জনগণের সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বরং তারা যা করছে তার সাথে জনগণের স্বার্থের কোনো সংশ্লিষ্টতা নেই। সরকার এখন ডামি ও প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জবর দখল করে জনগণকে শোষণ করছে।

আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সহ-সভাপতি মাও. শফিকুল ইসলাম, নগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, জেলা ও নগর সেক্রেটারি যথাক্রমে জাহাঙ্গীর কবির ও সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি হাজী আমান উল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাও. হাবিবুল্লাহ হাবিব, জেলার সেক্রেটারি সেলিম হাসান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহা. মেহেদী হাসান প্রমুখ নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, সরকার এখন ভোট ডাকাতির নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য মরিয়া। তিনি তামাশা ও ভাগবাটোয়ারার নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানান। জনগণের দাবিকে উপেক্ষা করে সরকার একতরফা প্রহসনের ডামি নির্বাচনের পর দ্রব্যমূল্যের বাজারে আগুন। সরকার নিত্যপয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ।

তিনি আরও বলেন, ট্রান্সজেন্ডারসহ শিক্ষার অসঙ্গতি দূর করে ৯২ ভাগ মুসলমানের চিন্তা-চেতনা, তাহজীব-তামাদ্দুন জাতিসত্তার সাথে সামঞ্জস্য রেখে কারিকুলাম প্রণয়নের দাবি জানান। আলিয়া মাদরাসার পাঠ্যপুস্তক থেকে অপ্রয়োজনীয় চিত্রগুলো বাদ দিয়ে মাদরাসার স্বকীয়তা বজার রাখার আহ্বান জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যমুনা ব্যাংকের ৮০ তম উপশাখা শুভ উদ্বোধন 

আগষ্টে আত্রাইয়ে টিসিবির পণ্যের শত কার্ডধারীরা পণ্য ক্রয় করেছেন

বুড়ামজুমদার যুব সংঘের পক্ষ থেকে ৫০ টি পরিবারকে ঈদ উপহার প্রদান

সিরাজগঞ্জের তাড়াশ পৌর নির্বাচনে প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

পরিবহন ব্যবস্থাকে সবুজ ছাতার নিচে আনার চেষ্টা করছি: ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

নওগাঁর আত্রাই বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

চৌফলদন্ডীতে শুটকি উৎপাদনে ব্যস্ততার ধুম : কদর তুঙ্গে 

আশাশুনিতে সেতুর প্রাচীরে ধাক্কা; ঘটনাস্থলেই ২ কলেজ ছাত্রের মৃত্যু, আহত ১

ময়মনসিংহে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীদের ক্রীড়া আনন্দ উৎসব

আবারও খেলার উপযোগি হবে ফতুল্লা স্টেডিয়াম, সংস্কারের উদ্যোগ বিসিবি’র