বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাংবাদিকদের সাথে খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৮, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ

মো.আকতার হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি॥ খাগড়াছড়ি পার্বত্য জেলায় নবাগত পুলিশ সুপার মুক্তা ধর’র যোগদান উপলক্ষ্যে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

আজ মঙ্গলবার (৮আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ প্রশাসনের সাথে সাংবাদিকদের ভূমিকার বিষয়ে মতবিনিময় সভায় পরিচয় পর্বে তিনি বলেন, দ্বায়িত্ব একটি চেয়ার মাত্র। আমি এখানকার মানুষদের একজন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সহ-সভাপতি জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কানন আচার্য এবং বর্তমান সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, সিনিয়র সাংবাদিক আবু দাউদ, সাপ্তাহিক আলোকিত পাহাড় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ সাজু সহ জেলা পুলিশের বিভিন্ন শাখার উর্ধ্বতন কর্মকর্তা, জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই পুলিশ সুপারের জন্ম দিনাজপুর জেলায় ১৯৭৮ সালে এক সম্ভ্রান্ত পরিবারে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ থেকে কৃষিতে বিএসএস (সম্মান) এমএসসি ডিগ্রী অর্জন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ইন পুলিশ সাইন্স ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৮ সালে ২৭তম বিসিএস পুলিশ প্রশাসনে যোগদান করেন। তিনি ঢাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সফলতার সাথে দ্বায়িত্ব পালন শেষে ২০২১ সালে পুৃলিশ সুপার পদে পদোন্নতি পান। তিনি তাঁর কর্মে দক্ষতার কারনে ২০১৫ সালে পিপিএম (সেবা) ও ২০২১ সালে পিপিএম (সাহসিকতা) পদক লাভ করেন। তিনি জ্ঞান অর্জনে থাইল্যান্ড, ইন্দোনিশিয়া, ফ্রান্স, ভারত এবং যুক্তরাজ্য সফর করেন। পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জননী। তিনি গত ০৭ আগস্ট খাগড়াছড়ি জেলায় পুলিশ সুপারের নতুন দ্বায়িত্ব গ্রহন করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে মডার্ণ পাইথিয়ান গেমস এর সভাপতি হলেন নয়ন

ভূরুঙ্গামারীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

সিংড়ায় কৃষি জমিতে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশায় আরসিসি ব্রীজ ও রাস্তা নির্মাণে সময় ক্ষেপণ ও অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সীমা অক্সিজেন প্লান্টের মালিক সান্টুর ৭ দিনের রিমান্ড আবেদন; জনমনে মিশ্র প্রতিক্রিয়া

ভাঙ্গা দুই পায়ে হাজিরা দিতে আমতলী আদালতে নারী; আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যের সৃষ্টি

নেত্রকোনায় মগড়া নদীকে জলকান্দি জল মহাল নাম দিয়ে ভোগ দখলের প্রতিবাদে মানববন্ধন

বিএনপির হরতালের আগে ট্রেনে আগুন, শিশুসহ চারজন নিহত

মসিকে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা

জগন্নাথপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা