বাংলাদেশ সকাল
বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাংবাদিক জোসেফ এর উপর সস্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিক সমাজের মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই পৌরশহরের আরামবাগ এলাকায় দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফ ও তার ছোট ভাই জাকির হোসেন জুহানের বাসায় ঢুকে উপজেলার সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় একদল সন্ত্রাসীরা দাড়াঁলো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ সাংবাদিক সমাজের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহন করেন। সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক রওনক আহমদ বখতের সভাপতিত্বে এ সময় বক্তব্যে রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস।

 

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি রেজাউল করিম দৈনিক গণমুক্তির প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, ইউএনবির প্রতিনিধি অরুণ চক্রবর্তী, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি হাসান চৌধুরী, চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি এড. এআর জুয়েল, খবরপত্রের প্রতিনিধি হোসাইন মোহাম্মদ শাহিন, দৈনিক জালালাবাদের প্রতিনিধি মো. জসিম উদ্দিন, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি কে এম শহীদুল, দৈনিক ম্যাসেঞ্জারের প্রতিনিধি দ্বিপাল ভট্রাচার্য্য, দৈনিক যায়যায়দিনের শাল্লা উপজেলা প্রতিনিধি দিলোয়ার হোসেন, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মো. আব্দুল বাছিত, দৈনিক আই বার্তার শাল্লা উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম ও নুর উদ্দিন আহমদ প্রমুখ।

সাংবাদিক নেতারা বলেন, জরালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকের পরিবার ভূমিদান নিয়ে প্রতিপক্ষ ইউপি চেয়ারম্যানের পরিবারের সাথে পূর্ববিরোধের জেরে গত ৪ সেপ্টেম্বর দৈনিক ভোরের কাগজের দিরাই উপজেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফকে প্রাণে হত্যার হুমকি দেন চেয়ারম্যান তার সহোদরগন। এ নিয়ে ঘটনার দিন সন্ধ্যায় সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ ও তার আপন ছোটভাই জাকির হোসেন জুহানের দিরাই পৌরশহরের আরামবাগের বাসায় ঢুকে উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন জুয়েলের নেতৃত্বে,তার সহোদর নবেল মিয়া,মেহেরাব হোসেন রুনেল ও রায়হানসহ ৮/১০জনের একটি সন্ত্রাসী দল সাংবাদিক জাকারিয়া ও তার ভাইকে কুপিয়ে ও পিঠিয়ে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করলে ও হামলার মূল পরিকল্পনাকারী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন জুয়েলসহ সকল আসামীদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের স্বরাষ্ট্রমস্ত্রী ও পুলিশ সুপারের নিকট জোর দাবী জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কোটচাঁদপুরে ভুমি কর্মকর্তা বাওড় দখল নিলেও মাছ ধরতে মরিয়া হালদার সাম্প্রদায়

নাটোরে শিল্পকলা একাডেমীতে শিল্পীদের সম্মাননা প্রদান

বছর জুরে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে রাণীনগরে সাড়ে ১৫’লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, গ্রেফতার ১৩০

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

যশোরের ফেনসিডিল বহনকারী প্রাইভেট কারসহ দুই যুবক গ্রেফতার 

নাটোরে মুদি দোকানের ইটের দেওয়াল ভেঙ্গে চুরি

ফুলপুর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

সীতাকুন্ড পৌরসভা বিএনপির ও অঙ্গসংগঠনের সভা অনুষ্ঠিত

বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষা করলো রাণীনগর মঙ্গলযাত্রা সংসদ

ঝিনাইদহে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত