বাংলাদেশ সকাল
রবিবার , ২১ জানুয়ারি ২০২৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাড়ে ৩ হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ করলেন মসিক মেয়র ইকরামুল হক টিটু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২১, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ

 

এনামুল হক ছোটন : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শনিবার দিনব্যাপী নগরীর বিভিন্ন পয়েন্টে অসহায় শীতার্ত প্রায় সাড়ে ৩ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।

নগরীর কৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০০, মুক্তিযোদ্ধা আবাসিকে ১৬০০, পাটগুদাম দুললুল ক্যাম্পে ৮০০ এবং টাউনহল অডিটোরিয়ামে ৫৫০টি কম্বল সহ সর্বমোট সাড়ে তিন হাজার কম্বল বিতরণ করেন মেয়র।

বিতরণকালে তিনি বলেন, গত কয়েকদিনের তীব্র শীতে মানুষ কষ্ট করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে শীতার্ত মানুষের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গত কিছুদিন ধরে আমরা অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, নাগরিকের সকল প্রয়োজনে আমরা পাশে ছিলাম এবং থাকবো। আমাদের এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিতরণকালে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ কামাল খান, শীতল সরকার, মহানগর যুবলীগের আহবায়ক শাহীনুর রহমান, যুবলীগের সদস্য গোলাম মোস্তফা কামাল ( শামীম) , যুবলীগ নেতা ইঞ্জি: ইমতিয়াজ আহমদ বুলবুল সহ বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর ও জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে আল-হিকমাহ্ স্কুলে বার্ষিক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান 

শিশুদের মেধা, মনন ও মানবিক গুণাবলির বিকাশে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ –কাব কার্নিভাল অনুষ্ঠানে ইউএনও সাইফুল ইসলাম

বদলগাছীতে সমাজসেবা অফিসারের সহায়তায় এতিমের টাকা আত্মসাৎ, বাস্তবে নেই কোন এতিম

মেহেরপুরে পৌর বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভারতে গৃহবধূকে ভয় দেখিয়ে ধর্ষণের দায়ে সাসপেন্ড মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য 

রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি পালিত 

বাগমারার আউচপাড়া ইউনিয়নে নৌকার মাঝি অধ্যক্ষ আবুল কালামের গণসংযোগ

সাংবাদিক তুহিন হত্যা মামলা: প্রধান আসামিসহ ৫ জন গ্রেপ্তার

পাইকগাছায় ১, ২, ৩ নং ওয়ার্ড পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

ঈদগাঁও এর সংবাদকর্মী সাগরের পিতার প্রথম মৃত্যুবার্ষিকী আজ