বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাতক্ষীরায় ভুয়া ডাক্তার সহ দুইজনের কারাদন্ড ও জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩০, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন: সাতক্ষীরায় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার সহ দুইজনকে কারাদন্ড ও একইসাথে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া একটি ক্লিনিককে সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেনের নেতৃত্বে র‍্যাবের একটি দল সাতক্ষীরা শহরের সদর হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় শেফা ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার সেজে প্রতারনার অভিযোগে বিপ্লব কুমার দাসকে ৬ মাস ও আস্থা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় তার মালিক বিশ্বজিত পালকে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন জানান, সরকারি নির্দেশ অনুযায়ী মঙ্গলবার সকাল ১১ টা থেকে শহরের বিভিন্ন ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় শেফা ডায়াগনস্টিক সেন্টারে একজন ভুয়া ডাক্তারকে কারাদন্ড ও তার মালিক আবুবকর সিদ্দীককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আস্থা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় তার মালিক বিশ্বজিত পালকে ১০ দিনের কারাদন্ড সহ ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা ছাড়াও ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।

অভিযানে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আলআমিন হোসেনের নেতৃত্বে র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক নাজমুল হক সহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমিনুল হক শামীমকে বিজয়ী করার লক্ষ্যে মহানগর ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ ঐক্যবদ্ধ 

রাণীশংকৈল উপজেলা নির্বাচনে তিন পদে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

গাজীপুরে সরকারের পতনে বিএনপির আনন্দ মিছিল

কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ই মার্চ পালিত

রাণীশংকৈলে স্থানীয় সরকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ঠাকুরগাঁও সীমান্তে ২ বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ 

পাথরঘাটায় কীটনাশক ব্যাবহার করায় শুটকি ব্যাবসায়ীকে জরিমানা

গাজীপুরের শ্রীপুরে ব্যাপক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

কাশিয়ানীতে রোকেয়া দিবস পালিত; পাচঁ জয়ীতাদের সম্মাননা প্রদান

পাথরঘাটায় দু’টি চিত্রা হরিণের চামড়া উদ্ধার !