বাংলাদেশ সকাল
সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সা’দপন্থীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শেরপুরে প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : ঢাকা টঙ্গি ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগের সাথীদের উপর খুনি সা’দ পন্থীদের বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও হত্যার দাবিতে শেরপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর দুপুর ২টায় শেরপুর জেলার সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে শহরের থানামোড় চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জামিয়া সিদ্দিকিয়া তেরাবাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা সিদ্দিক আহমাদ, ইত্তেফাকুল উলামা শেরপুর জেলা শাখার সভাপতি আল্লামা আজিজুল হক, ইত্তেফাকুল উলামা শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কাসেমী।

এছাড়াও বক্তব্য রাখেন, মুফতি খালিছুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, আবু তালেব মোহাম্মদ সাইফুউদ্দিন, মাওলানা সুলতান আহম্মেদ, মাওলানা আকরাম হোসাইন, মাওলানা ফারুক আহম্মেদ, মুবাল্লেগ সানী, মাওলানা আব্দুল হালিম।

এসময় বক্তারা বলেন, টঙ্গী ইজতেমা ময়দানে ঘুমন্ত তাবলীগের সাথীদের উপর সা’দ পন্থীদের অতর্কিত হামলায় যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও ফাঁসির কার্যকর করতে হবে। ছাদের সন্ত্রাসী বাহিনীদের বাংলাদেশে থেকে বিতারিত করা হবে। বক্তারা সাত দফা দাবি উল্লেখ্য করে বলেন আমাদের এ দাবিগুলো যদি প্রধান উপদেষ্টা না মানেন তাহলে আমরা সর্বস্তরের তৌহিদী জনতা সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে।

প্রতিবাদ সমাবেশ শেষে থানামোড় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ডিসি অফিসে গিয়ে শেষ হয়। পরে প্রধান উপদেষ্টা বরাবর ডিসি মাধ্যমে কাছে স্বারকলিপী প্রদান করেন।

এসময় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রায় ৫ হাজার তৌহিদী জনতা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে বন্য হাতির তান্ডব: হতাহত ২

নারীদের বিকল্প জীবিকায়নের লক্ষ্যে ভার্মি কম্পোস্ট তৈরির উপকরণ বিতরণ

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঈদগাঁও যুব ঐক্য পরিবারের শোক 

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ৬৩২, আহত ৩২৯

বেনাপোলে বিয়ের ৭ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 

বদলগাছী বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ে এডিসি ও ইউএনও কে অবরদ্ধ,  মাইকে বহিষ্কার ঘোষণা

সাংবাদিক তালুকদার মাসুদ এর মৃত্যুতে বরগুনা জুড়ে বইছে শোকের মাতন

জীবাশ্ম জ্বালানির প্রতিবাদে বলেশ্বর নদে অর্ধশত নৌকায় জেলেদের বিক্ষোভ 

গুরুদাসপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ 

কৃষি ইউনিটের উদ্যোক্তা সম্মাননা প্রদান ইপসা’র