বাংলাদেশ সকাল
সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ

 

এনামুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর সাপাহারে সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত ৫ম শ্রেণির মেধা বৃত্তি পরীক্ষায় জিপিএ-৫ ও ৫৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও সাধারন গ্রেড-এ বৃত্তি লাভ করায় ও অত্র স্কুলের বার্ষিক পরীক্ষায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২০ শে জানুয়ারী) বেলা ১১ টায় সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুলের সামনের মঞ্চ এ শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জনাব সেলিম আহমেদ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা:নাজির উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘীর হাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুন নুর, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক, সাবেক ইউপি চেয়ারম্যান ও দিঘীর হাট কলেজের সহকারী অধ্যাপক মোকলেছুর রহমান মুকুল প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতাউর রহমান সেলিম,সার্বিক তত্বাবধানে ছিলেন সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাংবাদিক গোলাপ খন্দকার, সহকারী পরিচালক আম্বিয়া খাতুন।

২০২৪ সালে সাপাহার, পোরশা,ধামইরহাট ও পত্নীতলা উপজেলার সরকারি, বেসরকারি প্রাথমিক ও কেজি স্কুলের ৫৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কৃতি শিক্ষার্থীদের সনদ, সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হয়।

বার্ষিক পরীক্ষার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য যারা সেরা ৫ জনে রয়েছে তাদের ১২ মাস বৃত্তির টাকা প্রদান করা হবে।

পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের অভিভাবক ছাত্র-ছাত্রীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

খুলনার কয়রায় ১৩ জন আত্মসমর্পণকারী বনদুস্যদের মাঝে র‌্যাব-৮ এর ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

তালতলীতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজি’র পদত্যাগের দাবীতে মানববন্ধন

তৃনমূল বিধায়ককে দশ লক্ষ টাকার বিনিময়ে মন্ত্রীর টোপ, ধৃত ভূয়া আইপ্যাক কর্মী অজ্ঞন সরকার

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান প্রধান উপদেষ্টার 

নওগাঁ-৬ আসনের মনোনয়ন উত্তোলন করলেন বীর মুক্তিযোদ্ধা নওশের আলী

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন আ’লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়ায় সাংবাদিকদের তথ্য সংগ্রহকালে সরকারি কর্মকর্তার বাধা প্রদান ও হুমকি 

পার্বতীপুরে বিএনপি’র ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় শব্দদূষণ বন্ধে অবস্থান কর্মসূচি ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান

নাটোরে বিএনপি নেতা আমিনুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত