বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৯ মে ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাপাহার সীমান্ত পেরিয়ে প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় কিশোরী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৯, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ

 

এনামুল হক, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে প্রেমের টানে বাংলাদেশে প্রবেশ করেছে এক ভারতীয় কিশোরী। গত গতবার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার বামন পাড়া বিওপি সীমান্ত পিলার ২৪৫/সি এস এলাকা দিয়ে কিশোরী বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাকে আটক করে সাপাহার থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় সীমান্ত আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বাবনগোলা থানার কাশেমপুর গ্রামের নুপুর সরকার (১৬) নামের ওই কিশোরীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে বাংলাদেশি যুবক মাসুদের পরিচয় হয়। পরে মাসুদ ভারতে কাজ করতে গেলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

ওইদিন দুপুরে প্রেমিক মাসুদের সঙ্গে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে কিশোরীটি। তবে ভারতের বিএসএফ সদস্যরা মাসুদকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান। নুপুর একাই বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে বামন পাড়া বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

বিজিবি সূত্র জানায়, ঘটনার পরপরই পতাকা বৈঠকের মাধ্যমে মেয়েটিকে ফেরত নেয়ার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পরে সন্ধ্যায় বিজিবি সদস্যরা তাকে সাপাহার থানায় হস্তান্তর করেন।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ জানান, বিজিবির মাধ্যমে মেয়েটিকে থানায় হস্তান্তরের পর সীমান্ত আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মেয়েটিকে থানায় রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে খুশি অসহায় ও দুঃস্থরা 

বোয়ালখালীতে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বিনিময়

মেহেরপুরের মুজিবনগরে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার !

দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওর বদলীজনিত বিদায় সংবর্ধনা 

ভাঙ্গনের ছোবল থেকে রক্ষা পেল নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা

শার্শায় গৃহবধূর একসঙ্গে ৩ সন্তানের জন্ম 

পটুয়াখালীর মরিচবুনিয়ায় ব্যবসায়ীর টাকা ছিনতাই

নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের প্রথম মৃত্যু বার্ষিকী ৯ই জুন পালনে সভা

জালালাবাদ ইউনিয়ন পরিষদে ব্যতিক্রমধর্মী  বিদায় ও গণসংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন 

নিজ গ্রামেই চির শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এমপি