বাংলাদেশ সকাল
শুক্রবার , ৭ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার ৪ দিনের রিমান্ডে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৭, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ

 

মোঃ আনোয়ার হোসেন (ডিমলা) নীলফামারী :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা তিন মামলায় গ্রেফতার নীলফামারী-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে জিজ্জাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে রংপুর মেট্রোপলিটন আমলী আদালত-১ এর বিচারক শোয়েবুর রহমান এই আদেশ দেন।

এর আগে, তাকে হেলমেট ও হাতকড়া পড়িয়ে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান। জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। বিচারক শুনানী শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রংপুর মেট্রোপলিটন আদালত-১ এর ইন্সপেক্টর শাহিনুর রহমান জানান, সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে মামলার তদন্ত কর্মকর্তা অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড দিয়েছেন। এ ছাড়াও আইন মেনে তাকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশনা দেয়া হয়েছে।

লিগ্যাল এইডের আইনজীবি ইতফা আরা বেগম জানান, যে তিনটি মামলা তার বিরুদ্ধে দেয়া হয়েছে। বয়স বিবেচনায় তার জন্য জামিন দেয়ার আবেদন করা হয়েছিল। আদালত শুনানী শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, বুধবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুরের সেনপাড়ার গু ড় মজিবরের এ্যাপার্টমেন্টের মৌসুমি নামের এক ব্যক্তির ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে ‍পুলিশ। ওই ফ্লাটটি ৪ মাস আগে ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছিলেন তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গনহত্যাকারীদের বিচারের দাবিতে ডাসারে বিএনপির অবস্থান কর্মসূচি 

দুবাইয়ের বাসস্থান খাতে বড়লোকদের ব্যয় হবে ৪৪০ কোটি ডলার

আমতলীতে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রাশিয়ার বেতনের ফাঁদে যুবকরা; ক্লিনার থেকে কমান্ডো, বাংলাদেশি শ্রমিকরা এখন সৈনিক

স্বাধীনতাকামী ফিলিস্তিনের পাশে ভারতের জাতীয় কংগ্রেস, ঘোষণা রাহুল গান্ধীর

তালতলীতে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

আত্রাই পাঁচুপুর ইউনিয়ন জামায়েত ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডুমুরিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি মামলার আসামি রিমান্ডে

গাড়ি চালানোর অন্তরালে মাদক বিকিকিনি, ব্যবসায়ী রাশেদ ১২ হাজার ৩০০ পিস ইয়াবা সহ আটক