বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সিংড়ায় বয়সন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় কিশোরী সমাবেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ

সিংড়ায় বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় কিশোরী সমাবেশ

ইমাম হাছাইন পিন্টু নাটোর

নাটোরের সিংড়ায় বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে বয়ঃসন্ধিকালীন কিশোরী স্বাস্থ্য সুরক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়।

১৯/১০/২০২৩ বৃহস্পতিবার সকাল দশটায় দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত দিনব্যাপী সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত সমাজ’ এর সভাপতি আরিফা জেসমিন কনিকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী ও মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের সিনিয়র এজিএম কাজী মুহাম্মদমুহিউদ্দিন।


এছাড়া সমাবেশে বয়ঃসন্ধিকালীন কিশোরী স্বাস্থ্য বিধি নিয়ে বক্তব্য উপস্থাপন করেন সিংড়া গাইনী বিশেষজ্ঞ ডাঃ রুবিয়া খাতুন ও ডাঃ ফারজানা রহমান দৃষ্টি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম আলমাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী আক্তার প্রমুখ।

এই অনুষ্ঠানে বক্তারা বলেন, পিরিয়ড হচ্ছে কিশোরী বয়সে স্বাভাবিক শরীর বৃত্তিয় প্রক্রিয়া। সচেতনতা সৃষ্টির ফলে এখন আর এটি ট্যাবু নয়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে মাত্র ৩০ শতাংশ নারী স্বাস্থ্যসম্মত স্যানেটারি ন্যাপকিন ব্যবহার করেন। স্যানেটারি ন্যাপকিন যথাযথভাবে ব্যবহার করা হলে ৯০ শতাংশ সংক্রমনের হাত থেকে রক্ষা পেতে পারেন। জরায়ুর পরিচ্ছন্নতার স্বাস্থ্যবিধি অনুসরণ করা হলে জরায়ু ক্যান্সার, রক্তে জীবানুর সংক্রমন অনায়াসে প্রতিরোধ করা সম্ভব।

অনুষ্ঠানে ফ্রেশ অনন্যা’র সৌজন্যে শিক্ষার্থীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিএনপির হরতালের প্রতিবাদে গৌরীপুর উপজেলা আ’লীগের শান্তি সমাবেশ,অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল

ডিজিটাইজেশন ও জনবান্ধব এবং হয়রানিমুক্ত নাগরিকসেবা দানের জন্য মাইগভ প্ল্যাটফর্ম এর শুভ উদ্বোধন 

মোর্শেদ হত্যাকারী মোরশেদকে আটক

আমার ছেলে আমার উত্তরাধিকারী নয় : অমিতাভ

নারায়ণগঞ্জে দেশবরেণ্য মানবাধিকার নেত্রী সোহে্লী পারভীন এর জন্মদিন পালিত 

গাজীপুরে ডিসি অফিসের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী গুলিবিদ্ধ

রাণীনগরে আওয়ামীলীগের শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা

নড়াইলে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক আলোচনা

জয়পুরহাটে বিদ্যুতের প্রিপেইড মিটারে রিচার্জ করা নিয়ে গ্রাহকদের ভোগান্তি

সাংবাদিক হত্যার বিচারের দাবিতে পাবনায় বিএমএসএস’র মানববন্ধন