মো.বেলাল হোসেন, জেলা প্রতিনিধি: ৯ই এপ্রিল মঙ্গলবার চিরিরবন্দর পাইলট স্কুল মাঠে সিইজি ব্লাড ব্যাংকের প্রায় শতাধিক সেচ্ছাসেবীদের নিয়ে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিইজি ব্লাড ব্যাংকের সভাপতি ও প্রতিষ্ঠাতা নুরল আমিন শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত রেজা, সাংগঠনিক সম্পাদক সাকিব, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাকিন মিথুন, খালেকুজ্জামান ও সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য আব্দুর রহিম, মাসুদ রানা, রায়হান কিবরিয়া, ক্যারিয়ার বিষয়ক সম্পাদক শাওন, জাফরুল ইসলাম, এস এ শাওন, নিবেদিতপ্রাণ সেচ্ছাসেবী ও রক্তযোদ্ধারা।
আরো উপস্থিত ছিলেন সিইজি সংগঠনের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ফালাহ মাদ্রাসার শিক্ষক রাজিউল ইসলাম সরকার ও মাদ্রাসা শিক্ষক বাদশা এবং সিইজি ব্লাড ব্যাংকের সদস্যগণ।




















