বাংলাদেশ সকাল
বুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সিএমপি কাউন্টার টেরোরিজমের হাতে আটক ক্লিনটন ঘোষ  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৩ ১১:৪৮ অপরাহ্ণ

মোহাম্মদ মাসুদ॥ কাউন্টার টেরোরিজম বিভাগের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ,চট্টগ্রামের অভিযানে কৈবল্যধাম ট্রাস্ট কর্তৃক দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্ত ক্লিনটন ঘোষ (২৯) নামের ১জন এজাহারনামীয় অভিযুক্ত গ্রেফতার।

অদ্য ১ফেব্রুয়ারি(বুধবার) সিএমপি প্রেস রিলিজে জানায়, গত ৩০জনুয়ারি বিশেষ অভিযানে শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকা হতে মামলার এজাহারনামীয় অভিযুক্তকে গ্রেফতার করে সিএমপি কাউন্টার টেরোরিজম বিভাগ।

আটককৃত ও অভিযুক্ত ক্লিনটন ও অপরাপর পলাতক অভিযুক্তরা বিভিন্ন সময়ে তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি হতে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কৈবল্যধাম মন্দিরের বর্তমান প্রধান মোহন্ত মহারাজসহ ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যদের সম্পর্কে মানহানিকর কমেন্টসহ পোস্ট করেছে।

এ সংক্রান্তে কৈবল্যধামের ট্রাস্টি বোর্ডের সদস্য প্রদীপ কুমার দত্ত (৬১) বাদী হয়ে ১৯/০৭/২০২১ইং আকবরশাহ থানার মামলার ধারাবাহিকতায় তদন্তকালে গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ক্লিনটন’কে আটক করা হয়।

গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ ও উদ্ধারকৃত মোবাইল ডিভাইস পর্যালোচনা করে অভিযুক্ত তার ব্যক্তিগত ফেসবুক আইডি হতে কৈবল্যধাম মন্দিরের বর্তমান প্রধান মোহন্ত মহারাজসহ ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যদের সম্পর্কে মানহানিকর কমেন্টসহ পোস্ট করে।

গ্রেফতারকৃতের নিকট হতে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দসহ অন্যান্যা জব্দকৃত ডিভাইস প্রাথমিকভাবে পরীক্ষা করে এ তথ্যসমূহের সত্যতা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামিকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার করতে অভিযান ও আইনি কার্যক্রম চলমান আছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে আওয়ামীলীগ নেতার নেতৃত্বে প্রাইমারী স্কুল শিক্ষিকাসহ পরিবারের উপর হামলা

বাংলাদেশে এখন একটি সুষ্ঠ নির্বাচন দরকার -আনিসুর রহমান তালুকদার খোকন

বিকল্প দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

ঈদগাঁওতে দেয়াল চাপা পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু : আহত পথচারী 

নাটোরের গুরুদাসপুর নছিমনের ধাক্কায় প্রাণ গেল শিশুর

খবর প্রকাশের পর বদলি দুই কর্মকর্তা, বদলি-ই কি দুর্নীতির পাপ মোচনের মাধ্যম

বাগমারায় বিএনপির ৪৭’তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত 

মেহেরপুরে অপহৃত দুই হিজড়া অচেতন অবস্থায় উদ্ধার 

শেরপুরে বিশ্ব আদিবাসী দিবস পালিত

লক্ষাধিক টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে প্রশংসায় আমতলীর ইউএনও আশরাফুল আলম