বাংলাদেশ সকাল
রবিবার , ২৮ জানুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে মাদক মামলায় গ্রেফতার -২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলরের বড় ভাই মোঃ খোকন মোল্লা (৫৫) ও ইদ্রিস আলীর ছেলে মো:রিপন (৩৫) কে ২০০ পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। মোল্লা পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান ও এএসআই ইলিয়াস সহ সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত খোকন মোল্লা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার বড় ভাই এবং হেলাল উদ্দিন মোল্লার ছেলে। এসময় মোঃ রিপন নামের আরো একজনকে গ্রেফতার করা হয়। এসআই কামরুল হাসানের এই অভিযানকে অনেকেই কঠোর ও সাহসী অভিযান মনে করছেন স্থানীয়রা।

জানা গেছে, ধৃত খোকন মোল্লা দীর্ঘদিন যাবত উক্ত এলাকায় ইয়াবা সহ ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও সেবন করে আসছিলো। সে নিজেকে স্থানীয় কাউন্সিলর রুহুল আমিনের বড় ভাই পরিচয়ে প্রভাব বিস্তার সহ অবৈধ কর্মকান্ড করে আসিছিলো বলে সাধারন মানুষ জানায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, পুলিশের নিয়মিত মাদকদ্রব্য উদ্ধার অভিযানে স্থানীয় একজন কাউন্সিলরের বড় ভাইকে ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। মাদকের সাথে সম্পৃক্ত যেই হোক না কেনো সেটা আমাদের জানার বিষয় নয়। সম্পৃক্ততা থাকলে

পুলিশ কাউকে ছাড় দিবে না। প্রত্যক্ষদর্শীরা বলেন, খোকন তার ভাই কাউন্সিলর রুহুল আমিনের ক্ষমতার বলে অনেকটা প্রকাশ্যে মাদক ক্রয়-বিক্রয় সহ সেবন করে আসছিলো। ভয়ে কেউ এতোদিন মুখ খুলতে সাহস পায়নি। কেউ প্রতিবাদ করলে তাদের উপর নেমে আসতো অমানুষিক নির্যাতন। তাকে গ্রেফতার করাতে সাধারন মানুষ পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সরকারি চাকরিতে কোটা প্রসঙ্গে আপিল বিভাগের রায়কে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আ.লীগ কার্ডিফ ওয়েলস শাখা

ফৌজদারহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে; নিহত ১,আহত ১৪

৮ মার্চ বাংলাদেশী-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের বার্ষিক কেরাত প্রতিযোগিতা ও ইফতার 

৮ মার্চ বাংলাদেশী-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের বার্ষিক কেরাত প্রতিযোগিতা ও ইফতার 

জগন্নাথপুরে জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল ও কর্মী সম্মেলন সম্পন্ন 

রাণীনগরে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কানাডায় ট্রাম্পবিরোধী মার্ক কার্নির দলের জয়লাভ 

কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন

পাইকগাছার দেলুটি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুকুমার কবিরাজের বিরুদ্ধে আদালতে মামলা

আসফ চট্টগ্রাম বিভাগীয় কমিটি; সভাপতি মো রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদুল হাসান মোস্তফা 

হৃদরোগে আক্রান্ত হয়ে ভূমি অফিস সহায়ক নজরুল ইসলামের মৃত্যু !