বাংলাদেশ সকাল
শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডের চাঞ্চল্যকর হত্যা ও অপহরণ মামলার মুল আসামি ডাকাত সাদ্দাম অস্ত্রসহ গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০২৩ ৬:৪৪ অপরাহ্ণ

 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের চাঞ্চল্যকর হত্যা ও অপহরণ মামলার মুল আসামি ডাকাত সাদ্দাম অস্ত্র সহ র‌্যাব-৭’র হাতে গ্রেফতার হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে খুন,ধর্ষন,অপহরণ মামলার এজাহার নামীয় প্রধান পলাতক আসামি ডাকাত সাদ্দাম চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জোরামতল এলাকায় তার ভাড়া বাসায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল আজ সোয়া দুইটার সময় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে দূর্ধর্ষ আসামি সাদ্দাম ডাকাত সাদ্দাম, পিতা-মোঃ জালাল আহম্মদ, সাং-চৌধুরী পাড়া, থানা- সীতাকুণ্ড, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে সুত্রে বর্ণিত মামলার এজাহার নামীয় প্রধান এবং হত্যা মামলার সন্দিগ্ধ পলাতক আসামি মর্মে স্বীকার করে। পরবর্তীতে আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা একটি আগ্নেয়াস্ত্রের কথা স্বীকার করলে তা উদ্ধার করা হয়।

থানার সিডিএমএস পর্যালোচনা সুত্রে জানা যায় ধৃত আসামি সাদ্দাম ডাকাত সাদ্দাম এর নামে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় ডাকাতি, ছিনতাই, অপহরণ এবং হত্যাসহ সর্বমোট ১০টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে আসামীকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।পুলিশ আগামীকাল রবি রার তাকে কোর্টে প্রেরণ করে রিমান্ড চাইবে বলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত সাংবাদিক আরিফ

কক্সবাজারে এসে হয়রানি থেকে মুক্তি পেতে ‘কক্স এক্সপ্রেস’ 

নরসিংদীতে ধান ক্ষেত থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সীতাকুণ্ডে ১০ লেইন নয়, নাগরিক সমাজের বিকল্প প্রস্তাব

প্রবেশপত্র প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তায় পালিচড়া এমএন উচ্চ বিদ্যালয়ের ৭৩জন এসএসসি পরীক্ষার্থী

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পের আওতায় কৃষকদের জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক প্রশিক্ষণ

ইসলামাবাদ ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ১৫ আগষ্টের স্মরণ সভা অনুষ্ঠিত 

ফুলপুরে আনসার ভিডিপি গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ