বাংলাদেশ সকাল
রবিবার , ৫ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের দেখতে মেডিকেলে ডা.শাহাদাত হোসেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৫, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি॥ চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন আজ দুপুরে সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেড এর অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে নিহত আহতদের দেখতে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান।

এ সময় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমাবেদা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে এই কামনা করেন। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে সিলিন্ডার বিস্ফোরণে আহত আহতদের দেখতে যান। তিনি আহতদের সাথে কথা বলেন এবং পরিবার সদস্যদের সান্তনা দেন। এ সময় তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, সীতাকুণ্ড শিল্প কারখানাগুলোতে প্রায় বিস্ফোরণে দুর্ঘটনা ঘটছে। এর ফলে প্রাণহানির ঘটনা ঘটছে। বারবার বিস্ফোরণের ফলেও সরকার ও শিল্প কারখানা কর্তৃপক্ষের কোন কার্যকার উদ্যোগ গ্রহণ করছে না। কোন সচেতন মূলক ব্যবস্থা গ্রহণ করছে না। সিলিন্ডার বিস্ফোরণ প্রায় ঘটছে। এটার একমাত্র কারণ সঠিক সময়ে সার্ভিসিং না করা এবং মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করা। সিলিন্ডার ব্যবহার ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে এবং এ ব্যাপারে সরকারি ভাবে শিল্প কারখানা মালিকদের নির্দেশনা দিতে হবে।

ডা. শাহাদাত আরও বলেন,আজকে যারা নিহিত হয়েছে তাদের পরিবারকে অন্তত ১০ লক্ষ টাকা করে প্রদান করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি এবং যারা আহত আছেন তারা সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসা সেবা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তাদের পরিবারকে আত্মিক সহায়তা প্রদানের জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপি’র সভাপতি মনজুর রহমান চৌধুরী সহ নেতৃবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইগাতীতে স্কুল কমিটির নির্বাচনে হেরে গিয়ে রেজুলেশন খাতা ছিনতাইয়ের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

আগামী সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে : দুলু 

সংখ্যালঘু, সংখ্যাগুরু বলতে আমাদের দেশে কিছু নেই : লায়ন আসলাম চৌধুরী

রামগড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা 

রাণীশংকৈলে ৩ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা 

পঞ্চগড় -১ আসনে নৌকার মাঝি সাম্রাটকেই চান সকলে

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে বাস-পরিবহনের মুখোমুখি সংঘর্ষ 

প্রবাসী বাংলাদেশিদের দুবাই কনস্যুলেটের আউটসোর্সিং সার্ভিস, সুবিধার চেয়ে ভোগান্তি বেশি

রায়পুরায় নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী রুবেল

বাংলাদেশী আফনান আজাদ মুলধারার এবিসিতে