বাংলাদেশ সকাল
শনিবার , ২ নভেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডে ইত্তিহাদ ফাউন্ডেশন কর্তৃক মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ

 

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড : চট্টগ্রাম সীতাকুণ্ড পৌরসভায় ইত্তিহাদ ফাউন্ডেশন কর্তৃক মেধা ভিত্তিক বৃত্তি পরিক্ষা গতকাল শুক্রবার ০১ নভেম্বর সকাল ১০ টায় সীতাকুণ্ড সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে সাতশতের ও অধিক বিভিন্ন স্কুলের বিভিন্ন ক্লাশের ছাত্রছাত্রী অংশগ্রহন করেন।

পরিক্ষা কেন্দ্র পরিদর্শন ও প্রধান ঁঅতিথি হিসেবে ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মৌলানা তৌহিদুল হক চৌধুরী।

এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকার আমলে স্কুলের লেখা পড়া ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। অবশেষে তারা অটোপাশ চালু করে। এতে মেধা শুন্য হয়ে পড়ে ছাত্রদের। স্কুলের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সংগঠন এমন মেধা যাচাই প্রতিযোগীতা উদ্যোগ নিলে হারানো মেধা ফিরে পেতে পারে ছাত্রছাত্রীরা।

সাংবাদিক দবদার হোসেন টুটুল পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় বিশেষ অতিধি হিসেবে ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তি, প্রবীন শিক্ষক সলিমুল্লাহ।

আরো উপস্হিত ছিলেন ফাউন্ডেশনের মোঃনুর মোহাম্মদ জাহেদ, মোঃ সানজিদুল আলম রজভী, নাসিফ ইব্রাহিম, হাসান উদ্দিন নিশন, মোঃ রবিন হায়দার, মোঃ জুবায়েদ,মোঃ মাহমুল্লাহ, মোঃ রাকিব, মোঃ ইমন, মোঃ বোরহান, মোঃ আরিফ প্রমুখ। পরিক্ষার ফলাফল খুব শীঘ্রই জানানো হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত