কাইযুম চৌধুরী, সীতাকুণ্ড: বাজারে সবজির বাজকর উর্দ্ধগতি থাকায় স্বল্প আয়ের লোকজনের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যে সবজি বিক্রি” কৃষক বাজার” চালু করেছে।
আজ বুধবাজ (২৩ অক্টোবর) সকাল ১১ টায় সীতাকুণ্ড পৌরসভার সামনে কৃষকদের সরাসরি বিক্রির কৃষক বাজার উদ্ভোধন করেন ইউ এন ও কে এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ।
তাছাড়া আরো উপস্হিত ছিলেন সীতাকুণ্ড পৌরসচিব মো. নজরুল ইসলাম, সিকিউর সিটির ম্যানেজার, জামাত নেতা মো. আবুল হোসেনসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
সবজির কৃষক বাজার উদ্ভোধনের পর পরই মূহুর্তের মধ্যে বাজারের সবজি সব বিক্রী হয়ে যায়। কৃষক বাজারে সবজির দাম নির্ধারণ করা হয়েছে বরবটি ৫৫ টাকা, ঝিংগা৫৫ টাকা, ঢেরস ৫৫ টাকা, লাউ বড় সাইজ ৫৫ টাকা, একটু ছোট সাইজ ৫০ টাকা, পটল ৫৫ টাকা, মিষ্টি কদু প্রতি পিচ ৮০ টাকা ( দুই থেকে তিন কেজি) লাল শাক ২০ টাকা, কাকরল ৭০ টাকা, ডিম ১ডজন ১৪০ টাকা প্রতিদিন কিনতে পারবেন। তবে কেউ অধিক সবজি কিনতে পারবেন না, প্রতিজন সবজি এক কেজি করে ক্রয় করতে পারবেন।
কৃষক বাজার উদ্ভোধনকালে ইউ এন ও রফিকুল বলেন, বাজারে সবজির যেই উর্ধ্বগতি তা স্বল্প আয়ের লোকজন ক্রয় ক্ষমতার বাহিরে তাই আমরা কৃষি অধিদপ্তরের সহায়তায় সর্বসাধারণ ক্রেতার কে ন্যায্য মূল্যে সবজি, ডিম বিক্রির উদ্যোগ নিয়েছি, এতে স্বল আয়ের লোকজন উপকৃত হবেন।




















