বাংলাদেশ সকাল
সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডে জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৪ ১০:৩৪ অপরাহ্ণ

 

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড : ইলিশ মাছের প্রজনন মৌসুমে ‘‘মা ইলিশ’’ রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে সীতাকুণ্ড উপজেলা মৎস্য অধিদপ্তর । এরই ধারবাহিকতায় ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণে সরকারের পাশাপাশি রাজনৈতিক,সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা আব্যশক। ১৩ অক্টোবর থেকে ০৩ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষনা করেছেন সরকার। এ উপলক্ষ্যে “মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৪” ও ইলিশ আহরণ থেকে বিরত থাকা জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরণ শুরু করেছে সীতাকুণ্ড উপজেলা মৎস্য অধিদপ্তর।

আজ ২১ অক্টোবর,সোমবার সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলার আওতাধীন ১০নং ছলিমপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে “মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৪ উপলক্ষে জনসচেতনতা সভা ও জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরণ সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন ,সীতাকুণ্ড উপজেলা বিএনপি নেতা ও চট্টগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরসালিন,বিএনপির সাবেক যূগ্ম মহাসচিব লায়ন মোঃ আসলাম চৌধূরীর ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম,ছলিমপুর বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন,সাধারণ সম্পাদক জাহেদুল হাসান,যুবদল সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য রোকন উদ্দিন,জামায়েত ইসলামী বাংলাদেশ ছলিমপুর শাখার সেক্রেটারী মোঃ মহিউদ্দিন, লিটন দাশ,নেপাল দাশ প্রমূখ।

ছলিমপুর ইউনিয়নের ৯ শত জেলেদের মাঝে ২০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বোদা ফুটবল ক্লাবের কমিটি গঠন; সভাপতি সোহেল, সম্পাদক বিপ্লব

রাণীনগরে কৌশল পাল্টিয়ে রাত নামতেই শুরু হচ্ছে মাটি কাটার মহোৎসব

ঈদগাঁওতে প্রার্থীদের নিয়ে আইন শৃঙ্খলা সভায় জেলা প্রশাসক

আমি বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার স্বপ্ন দেখি : প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ১

বাংলাদেশে জামাত-বিএনপি‘র নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও অপপ্রচারের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমাবেশ 

বাগমারায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালন

গঙ্গাচড়ায় দলিলসহ স্বপ্নের নীড় পেলেন ১১৪ পরিবার

গণহত্যার বিচার হবে বাংলাদেশে -সীতাকুণ্ডে জামায়াত নেতা সাবেক এমপি শহজাহান চৌধুরী

পশ্চিমবঙ্গের হুগলি জেলায় ২০এপ্রিল বড় হুজুরের উরুস মোবারক