বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডে ট্রেন ও পুলিশের পিকআপ ভ্যানে সংঘর্ষ : নিহত ৩, আহত ৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে টহলে থাকা একটি পুলিশ ভ্যানের ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার সলিমপুর ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- পুলিশ কনস্টেবল মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দার আলী মোল্লা। দুর্ঘটনায় আহতরা হলেন- উপপরিদর্শক (এসআই) সুজন শর্মা ও গাড়িচালক কনস্টেবল সমর চন্দ্র সূত্রধর ও সলিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহাদাত হোসেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে সীতাকুণ্ড মডেল থানার একটি পুলিশ টিম পিকআপ নিয়ে সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় আসামি বাড়িতে অভিযান চালাতে যায়। এর আগে ইউপি সদস্য শাহাদাত হোসেনকে রেললাইনের পশ্চিম পাশ থেকে তুলে নেন পুলিশের ভ্যানে। পরে চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস ফকিরহাট এলাকা অতিক্রমকালে সেখানে রেলক্রসিংয়ের গেটটি খোলা থাকায় পুলিশ ভ্যানটি রেললাইনের ওপর উঠে যায়। এতে ট্রেনটির সামনে পড়ে যায় পুলিশ ভ্যানটি। ফলে এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিসির নির্দেশনায় অবৈধ হাউসিং কোম্পানির বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান

হাসপাতাল পরিদর্শনে গঙ্গাচড়া উপজেলা বিএনপি

যশোরের সড়কে মৃত্যুর মিছিল, লম্বা হচ্ছে প্রতিদিন

যশোরে ব্যবসায়ী নেতাকে কুপিয়ে জখম, দুই পা প্রায় বিচ্ছিন্ন ; মুমূর্ষু অবস্থায় ঢাকায় প্রেরণ

চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষক সমাবেশ : আবারও কান্ডজ্ঞানহীন সময় ও স্থান নির্বাচন 

একটি গরুর দুইটি মাথা অদ্ভূত এক গরুর বাছুর

ভারতে রাসূল (সা:) এর কটুক্তির প্রতিবাদে উত্তাল নকলা 

ড্রেজার ব্যবসার সাথে সম্পৃক্ত নই : সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি

শেখ হাসিনাকে হত‍্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহ জেলা আ’লীগের বিক্ষোভ সমাবেশ

নজরকাড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আগামী কাল ভারতের শেষ দফায় লোকসভার নির্বাচন