বাংলাদেশ সকাল
সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডে দেনার ভার সইতে না পেরে ক্ষুদ্র ব্যবসায়ীর আত্মহত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৭, ২০২৫ ১২:৩৯ পূর্বাহ্ণ

 

সীতাকুণ্ড প্রতিনিধি :

সংসারে জীবিকার তাগিদে ছোট একটি দোকান দিয়ে ব্যবসা শুরু করেন টিটু সূত্রধর(৩৫)। প্রায় দশবছর যাবত ব্যবসা করতে গিয়ে বেশ লোকসান,বাকি মিলে বেচাকেনা করে বেশ দেনা হয়ে পড়েন। পাওনাদারদের চাপ সইতে না পেরে অবশেষে আজ শনিবার বিকেলে সন্ধ্যায় বিষ পান করে অত্মহত্যার পথ বেছে নেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বাশঁবাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রহমতেরপাড়ার স্বপনসূত্র ধরের ছেলে টিটু ইউনিটেক্স মিলের সামনে চৌধুরী মার্কেটে একটি ক্ষুদ্র ব্যবসা শুরু করেন ২০১৩ থেকে। বাকিতে বিক্রি টাকা আদায় নাহওয়ায়, মালামাল ক্রয় করতে গিয়ে অনেক টাকা দেনা হয়ে পড়েন টিটু,একদিকে বাকি বিক্রির টাকা আদায় না হওয়ায়,অপরদিকে পাওনাদারদের অধিক চাপ সইতে না পেরে সর্বশেষ আত্মহত্যার পথ বেছে সেন তিনি।আজ বিকেল ৫ টায় বিষ পান করলে পরিবারের লোকজন দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যান,রাত ৮ টায় মৃর্ত্যুবরণ করেন।

স্হানীয়রা জানায়, টিটু ধর চৌধুরী মার্কেটে বেশ পরিচিত মুখ। সকলের সাথে তার খুব ভাল সম্পর্ক রয়েছে,পরিচিত বন্ধু বান্ধবদের কে বাকি দিয়ে তার দোকানের মূলধন হারিয়ে ফেলে। মালামাল দোকানে তোলতে অনেক দেনাদার হয়ে পড়েন, সামনে ঈদ তাই পাওনাদারদের টাকা পরিশোধে চাপ দিতে থাকে।

এতে সে মনোবল হারিয়ে ফেলে।গতকয়েকদিন ধরে তাকে হতাশ হতাশ দেখাচ্ছিল বলে জানা গেছে। তার বাবা,মা,স্ত্রী ও দুটি মেয়ে রয়েছে। তার মৃত্যুতে চৌধুরী মার্কেটের ব্যবসায়ীরা মর্মাহত বলে জানায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ 

আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অধ্যাপক সিরাজুল হক 

যশোর বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  

শুধু নিজের ভালো চিন্তা করলেই হবে না, রাষ্ট্রের ভালোও চিন্তা করতে হবে: ডিসি জাহিদুল ইসলাম মিঞা

সাতক্ষীরার নলতায় গুলিবিদ্ধ ব্যবসায়ী, অস্ত্রসহ ছিনতাইকারীকে ধরলেন মহিলা 

সরকারি স্কুলে অসন্তোষ, কিন্ডারগার্টেনে ঝুঁকছেন অভিভাবকেরা 

রায়পুরা উপজেলা কৃষকলীগ কমিটি অনুমোদিত: আহবায়ক রিপন; সদস্য সচিব আসাদুজ্জামান 

হরিপুরে চেয়ারম্যান পাভেল তালুকদারের দাফন সম্পূর্ণ  

ক্যাব জয়পুরহাট জেলা শাখার  উদ্যেগে মানববন্ধন ও জাতীয় ভোক্তা অধিকার বরাবর স্মারক লিপি প্রদান 

অবশেষে ১৪৫ দিন পর দেশে এলো সৌদি প্রবাসী রুবেলের মরদেহ