বাংলাদেশ সকাল
বুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডে নিউজ সংগ্রহকালে ইটভাটার সন্ত্রাসীদের হামলার শিকার কালবেলার সাংবাদিক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম সীতাকুণ্ডে জাতীয় দৈনিক কালবেলা ও আঞ্চলিক দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক এস এম ইকবাল হোসেন গাছ কেটে ইট পুড়ার সংবাদ সংগ্রহ কালে সন্ত্রাসীদের কর্তৃক হামলার ঘটনা হয়েছেন।

উপজেলার ভাটিয়ারীর বিটিসি গেট এলাকায় পাহাড়ের পাদদেশে অবস্থিত ফকরিস ইটভাটায় সরকারি গাছ কেটে পুড়িয়ে ফেলা হচ্ছে এমন তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি।

আহত সাংবাদিক ইকবাল বর্তমানে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত সাংবাদিক এস এম ইকবাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে ভাটিয়ারী এলাকার ফকরি এন্ড সন্স ইটভাটায় গাছ পুড়িয়ে ইট তৈরি করে আসছে। এ তথ্যের ভিত্তিতে তথ্য সংগ্রহ করার সময় বিভিন্ন স্থান থেকে ইটভাটায় গাছ সরবরাহকারী স্থানীয় সন্ত্রাসী ফয়সাল তার ওপর হামলা চালায়। তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ সময় স্থানীয় সন্ত্রাসী ফয়সাল মুন্সী বলেন, ইটভাটায় গাছ দেব। আমাকে নিষেধ করার ক্ষমতা কার আছে?

সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী বলেন, তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক ইকবালের উপর হামলার তীব্র নিন্দা ও হামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেয়ার জন্য দাবী জানান সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তী,সাধারণ সম্পাদক লিটন চৌধুরী,সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, এম,হেদায়েত,সেকান্দর হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, জাহাঙ্গীর আলম, সহ সকল সদস্য বৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকানসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত 

গুরুদাসপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

চট্টগ্রামে আ.স্বেচ্ছাসেবক লীগ নেতার আয়োজনে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শার্শায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়ি ভাংচুর 

ঝিনাইদহে মাদক বিরোধী বাইসাইকেল র‌্যালি

বঙ্গবন্ধু গোলকাপ ফুটবল টুর্ণামেন্টে বালিজুড়ি ইউনিয়ন বিজয়ী

গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শনে রংপুর (ডিডিএলডি) উপপরিচালক 

সাতক্ষীরা-আশাশুনি সড়কে বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

রাণীশংকৈলে ইমাম ও খতিবদের নিয়ে সামাজিক সম্প্রীতি’র মতবিনিময় সভা 

কর্ণফুলীতে ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫হাজার ইয়াবা ট্রাক সহ দু’জন আটক