সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ মাসুম সহ ৬ নেতার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মাসুম সাংবাদিকদের কে জানায়, গত ১২ নভেম্বর পন্হিছিলা বাজারে তিনি সহ ২ নং ওয়ার্ডে সেচ্ছাসেবক দলের সভাপতি ইকবার হোসেন, পৌর শ্রমিকদলের সেক্রেটারী, মোঃ আলাউদ্দিন, সেচ্ছাসেবকদলের সেক্রেটারী দেলোয়ার হোসেন, ২ নং যুবদলের নেতা মোঃ মামুন,ণপৌর মৎস্য দলের সাধারণ সম্পাদক ইলিয়াছ ভূট্রো পন্হিছিলা একটি বাড়ীতে দাওয়াত খেয়ে বাজারে আসার পর স্হানীয় আওয়ামীলীগ নেতা সাবেক কাউন্সিলর মোঃ মাইমুন এর অনুসারী আব্দুল গনি, ইকবাল, ছোট গনির নেতৃত্বে ১০/১২ জনের একটি দল তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। তাদের লাঠির আঘাতে শরীরের বিভিন্নস্হানে ফোলা জখম হয়, দৌড়ে পাশ্ববর্তী দোকানে গিয়ে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচে।
আহতরা চিকিৎসা শেষে মামলা করবে।প্রাথমিকভাবে থানায় জানানো হয়েছে, তাছাড়া স্হানী নেতৃবৃন্দ বিষয়টি মিমাংসার চেষ্টা করছে।
মাসুম জানায়,আওয়ামীলীগ নেতা কাউন্সিলর মাইমুন ক্ষমতা থাকাকালে তাদের কে মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে হয়রানী করেছে,তারা মাইমুন কে খোজ করেছিল, এজন্য তার অনুসারীরা তাদের উপর হামলা চালায়।




















