বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সুনামগঞ্জের থলেরবন গ্রামে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ২,আহত ১৫ এবং আটক ৬

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ

 

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের থলেরবন গ্রামে আশিক মিয়ার বাড়ীর সামনে শের আলীর একটি পালিত ঘোড়া বেঁধে রাখলে ঘোড়ার লাথিতে আশিক মিয়ার ছেলে ফরিদ আঘাতপ্রাপ্ত হয়। এতে আশিক আলীর ভাই সাহার আলী, শেরআলীকে আশিক আলীর বাড়ীর সামনে ঘোড়া বেঁধে রাখার কারন জিজ্ঞাসা করলে শেরআলীর লোকজন সাহার আলীকে মারধর করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,ঘটনার জেরে সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে এবং একপক্ষ আরেক পক্ষের বাড়ীঘরে হামলা,ভাংচুর ও লুটপাঠ চালায়। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের ১৫জন আহত হন।

খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং এ ঘটনার সাথে জড়িত সন্দেহে উভয়পক্ষের ৬জনকে আটক করে।

সংঘর্ষের ঘটনায় আশিক আলী পক্ষের থলেরবন গ্রামের মৃত রহিম আলীর পূত্র নুর মোহাম্মদ (২২) লাঠির আঘাতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং আশিক আলী পক্ষে মৃত নৈমুল্লাহর পূত্র আব্দুল আওয়াল (৫৫),ডান চোখের উপরে গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে গভীর রাতেই তাদেরকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আহত নুর মোহাম্মদকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে নুর মোহাম্মদ সিলেট যাওয়ার পথে মঙ্গলবার ভোরে রাস্তাায় মারা যান এবং অপরপক্ষের আহত আব্দুল আওয়াল সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান । এতে উভয়পক্ষের দুইজন নিহত হন। শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আশিক আলী পক্ষের ২জন এবং শেরআলী পক্ষের ৪ জনকে আটক করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজি মোক্তাদির হোসেন চৌধুরী সংঘর্ষে ২জন নিহত এবং উভয়পক্ষের ৬জরকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

হযরত ওয়ায়েছ কুরুনী (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে মহররম মাস উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া 

মিঠাপুকুরে সাজানো মামলায় দুই শ্রমিক কারাগারে, সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগীদের!

রাণীশংকৈলে সেই স্বর্ণের মাটির স্তুপ পরিক্ষা ও স্ক্যান করার নির্দেশে দুই সদস্যের কমিটি গঠন 

বাংলাদেশ নিয়ে কি বার্তা দিলেন ট্রাম্প

শার্শায় সেপটিক ট্যাঙ্কে মিলল কলেজ ছাত্রীর লাশ

যশোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা; হেলপার নিহত 

ঝিকরগাছায় ৩ মোটরসাইকেল চোর আটক

রাণীশংকৈলে শহীদ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন

ঝিনাইদহে যুবদল নেতাকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল