বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সুনামগঞ্জে নাশকতার মামলায় বিএনপির ১০ নেতাকর্মীকে আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির তিনদিনব্যাপী সড়ক,নৌপথ ও রেলপথে ডাকা অবরোধের প্রথমদিনে নাশকতার অভিযোগ এনে ১০ জন বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ৯টায় সুনামগঞ্জ জেলা বিএনপির ডাকা অবরোধ কর্মসূচীতে দলীয় নেতাকর্মীরা শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির কার্যালয়সহ শহরের বিভিন্নস্থানে জড়ো হয়ে পিকেটিংয়ের চেষ্টাকালে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের আটক করে।

আটকৃকতরা হলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত,মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ রাখাব উদ্দিন,জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তৌহিদ আহমদ চৌধুরী,জেলা বিএনপির সদস্য মো. ইকবাল হোসেন,সামছুল হক,জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইজাজুল হক চৌধুরী নাসিম,তাহিরপুর উপজেলা যুবদলের কর্মী সাকিব মুন খোকন,তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল হাসান রাসেল,বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো. নজরুল ইসলাম, কাঠইর ইউপি বিএনপির কর্মী হেনু মিয়া ।

এ দিকে অবরোধের প্রথমদিনে ঢিলেঢালাভাবে অবরোধকর্মসূচী চললেও সকালের দিকে শহরে যানবাহনের সংখ্যা কিছুটা কম দেখা গেলে ও বেলা বাড়ার সাথে শহরের বিভিন্ন পয়েন্টে রিক্সা,অট্রোরিক্সা,সিএনজি চলতে দেখা যায়। তবে ঢাকাসহ দেশের বিভিন্নপ্রান্তে দূরপাল্লার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

আভ্যন্তরীন রুটে যাত্রবাহি বাস ও লঞ্চ মাঝে মাঝে চলতে দেখা গেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্নস্থানে ব্যাপক সংখ্যক পুলিশ,র‌্যাব ও বিজিবির সদস্যদের টহল ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ রিপোর্ট লিখা পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ১০ জন বিএনপির নেতাকর্মীদের আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে ৩০ অক্টোবর নাশকতার চেষ্টার অভিযোগ এনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ১০জনকে আটক করে এবং দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সালমান এফ. রহমান ও আনিসুল হক গ্রেফতার

বাংলাদেশ এখন বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের কেস স্টাডি: মার্কিন সংবাদপত্র পলিসি ওয়াচার

শার্শায় কলেজ কর্মচারীর তিন গরু চুরি

মোমেনশাহী ডি এস কামিল মাদ্রাসার ফাজিল, স্নাতক, ফাজিল অনার্স ও আলিম শ্রেণীর নবীণ বরণ অনুষ্ঠিত 

ঈদগাঁওতে বিজয় মেলা বন্ধে জেলা প্রশাসকের নিকট আবেদন সর্বস্তরের জনগণের

যশোর সদর উপজেলার রামনগর ইউপি চেয়ারম্যান লাইফের বিরুদ্ধে ঝাড়ু মিছিল 

জামায়াতের শেরপুরে পৌরসভা ও ১৪ ইউনিয়নে প্রার্থী ঘোষনা

আমতলীতে চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

ডিমলায় এতিমদের মাঝে ইফতার বিতরণ

ভাংগা হাইওয়েতে সড়ক দূর্ঘটনায় নিহত ২ পুলিশ ও আহত ৩, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর