বাংলাদেশ সকাল
সোমবার , ২১ জুলাই ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সুনামগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ ধর্ষক আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২১, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ

 

শফিকুল ইসলাম স্বাধীন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জঙ্গলবাড়ি এলাকায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরী (২০) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আলম মিয়াকে (৪০) সোমবার (২১ জুলাই) দুপুরে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার জঙ্গলবাড়ি গ্রামের বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে, বিবাহিত এবং তিন সন্তানের জনক।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, রোববার (২০ জুলাই) দুপুরে কিশোরীর বাড়িতে কেউ না থাকায় সে একা ছিল। সেই সুযোগে প্রতিবেশী আলম মিয়া পূর্বপরিচয়ের সুযোগ নিয়ে কিশোরীর বাড়িতে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর বাবা-মা সেসময় পাশের গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন।

পরিবারের দাবি, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও পাতিনেতারা অভিযুক্তকে বাঁচাতে চাপ সৃষ্টি করছেন এবং ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

ভুক্তভোগীর মামা মোর্শেদ আলম সাদ্দাম বলেন, “আমার বোন ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন, ফলে বাড়িতে একা ছিল আমার শারীরিক প্রতিবন্ধী ভাগ্নী। সেই সুযোগে আলম মিয়া ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পরে আমরা থানায় অভিযোগ করি এবং আজ পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।”

তিনি আরও অভিযোগ করেন, “ঘটনার পর এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ঘটনাটি ধামাচাপা দিতে আমাদের পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে। আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে আসামিকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটার সখিপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ ও অফিস উদ্বোধন 

চলে গেলেন বীরপ্রতীক (বার) কমান্ডার জহুরুল হক মুন্সী

‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের র‌্যালি ও আলোচনা সভা

ঝিনাইগাতীতে অটোরিকশার জন্য খুন করা হয় আরব আলীকে, আসামী সোহেল গ্রেফতার 

ফেলে আসা সেই জীবন, লেখক: মুহম্মদ আজিজুল হক

অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বশান্ত এক নিয়ারা ব্যবসায়ী

আমতলীতে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ !

বিএনপির উদারতার কারণে জামায়াত রাজনীতি করার সুযোগ পেয়েছে -রিজভী

নাটোরে গণপ্রকৌশল দিবস পালিত

ময়মনসিংহ মহানগর যুবলীগের উদ্যোগে অসহায় মানুষের খাবার বিতরণ