বাংলাদেশ সকাল
শুক্রবার , ৫ মে ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সুনামগঞ্জে যমুনা টিভির প্রতিনিধি আমিনুলের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৫, ২০২৩ ১১:৫১ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি॥ সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার আশ্রয়ন প্রকল্প গৃহ নির্মাণে অনিয়ম ও দূর্নীতির সংবাদ বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন যমুনা টিভিতে প্রচার করায় যমুনা টিভির সুনামগঞ্জ প্রতিনিধি মো. আমিনুল ইসলামের উপর হামলার ঘটনা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যাক্তি হলেন সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান সজীব।

এ ঘটনায় শুক্রবার সকালে যমুনা টিভির সুনামগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম বাদি হয়ে জিল্লুর রহমান সজীবকে আসামী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

শুক্রবার বিকেলে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ পৌর শহরের তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা হতে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়,গত কয়েকদিন পূর্বে যমুনা টিভির প্রতিনিধি মো. আমিনুল ইসলাম সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ন প্রকল্প গৃহ নির্মাণে অনিয়ম ও র্দূনীতির সংবাদ যমুনা টিভিতে প্রচার করেন। এ ঘটনায় গতকাল ৪ মে উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শনে যান এবং অনিয়ম ও র্দূনীতির বিষয়টি তদন্ত করেন । এ সময় জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও উপস্থিত ছিলেন। তখন যমুনা টিভির প্রতিনিধিকে ঘটনাস্থলে যাওয়ার কথা বলা হয়। তদন্ত কমিটির তদন্ত শেষে সাংবাদিক আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সাক্ষ্য দেন।

এ সময় যমুনা টিভির প্রতিনিধির সাথে এলাকার কিছু লোকজনের কথা কাটাকাটি এবং উত্তেজনা দেখা দিলে সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল তার গাড়িতে করে সাংবাদিক আমিনুল ইসলামকে তুলে নিরাপদে শহরে নিয়ে আসেন।

এর কিছুক্ষণ পরে শহরের সদর উপজেলা পরিষদের সামনে আসামাত্র সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান সজীব সাংবাদিক আমিনুল ইসলামকে একা পেয়ে গিল ঘুষি মেরে তাকে আহত করেন। খবর পেয়ে সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান,তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পবিত্র রমজানে যাকাত ও ফিতরা আদায় 

আইয়ুব বিরোধী ছাত্র-গণআন্দোলনের নেতা আতিকুর রহমান সালুর পরলোক গমন

ঈদগাঁওতে রোজার পণ্যের চড়া দাম : হিমশিমে নিন্ম ও মধ্যবিত্ত পরিবার 

গদখালীর চাষীরা ব্যস্ত সসয় পার করছে গোলাপের চারা রোপণ ও পরিচর্যায় 

বাগমারায় ৪৫টি বীর নিবাস নির্মাণের উন্মুক্ত লটারি অনুষ্ঠিত 

রামগড় ৪৩ বিজিবি পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ 

ঈদুল আযহা উপলক্ষে ঈদগাঁওতে বিশাল পশুর হাটের প্রস্তুতি 

রাণীশংকৈলে উপজেলা মহিলা দলের আহ্বায়ক কমিটি গঠন 

‘গ্রিন অ্যান্ড ক্লিন  নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান 

চট্টগ্রাম সাংবাদিক সংস্থার আয়োজনে প্রয়াত চন্দন কুমার বিশ্বাসের স্মরণে সভা ও মধ্যাহ্নভোজ