বাংলাদেশ সকাল
রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সেচের পানি না দিতে পেরে ভাতিজার নামে চাচার মিথ্যা অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৬, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার নেত্রকোনা :

লোভ ও দায়িত্বহীনতা আমাদের মানুষ থেকে অমানুষে পরিণত করেছে। সেচের পানি দেওয়ার স্কিমে নাম কর্তন করায় এবং নিজের ধানি জমিতে নিজেই সেচের ব্যবস্থা করাতে ক্ষেপে গিয়ে ভাতিজা শাহজাহান ও শহীদুলের নামে পল্লী বিদ্যুৎ সমিতিতে মিথ্যা অভিযোগ করেন চাচা মো, আমীর উদ্দিন । ঘটনাটি ঘটেছে নেত্রকোনা জেলা সদরের ঠাকু্রাকোনা ইউনিয়নের বর্ণী পশ্চিম পাড়া গ্রামে ।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা ভাতিজা মারামারি, ভাঙচুর করে। এ সময় দুই পক্ষের দুইজন আহত হলে তাদেরকে আধুনিক সদর হাসপাতাল নেত্রকোনা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

ভাতিজা শহীদুলের ভিডিও অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া গেছে ।

ভূক্তভোগী শহীদুল অভিযোগে বলেন, সেচের পানি দেওয়ার স্কিমে নাম কর্তন করায় এবং নিজের ধানি জমিতে নিজেই সেচের ব্যবস্থা করাতে ব্যবসায় ধস নামার শংকায় তার চাচা আমীর উদ্দিনের নির্দেশে তার ছেলে সুবিধাবাদী নব্য বিএনপির নেতা আনোয়ার ও খায়রুল তাদের উপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা করে। তার হাত ও মাথায় আঘাতে নেত্রকোনা হাসপাতালে ও তাদের ছোট ভাই তরিকুল মাথায় আঘাত পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

সেচের পানির পাইপ কেটে ফেলে, ধানক্ষেতে ছাগল চড়ানো হচ্ছে, মেয়েরা বাড়িতে থাকতে পারছে না, ভাগ্নে রবিন কে হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এবং পূর্বে মিমাংসিত এওয়াজ বদল জমি দিতে অস্বীকার করেছে তার চাচা।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে এর সত্যতা পাওয়া যায়। তারা জানান, ঝগড়া ফিরাইতে গিয়ে চাচা আঘাত পায়। এটা পারিবারিক বিষয় আমরা দুই পক্ষের সাথে কথা বলে মিট মিমাংসার ব্যবস্থা করব।

এই ব্যাপারে জানতে চাইলে আমীর উদ্দিন জানান , সেচের পানি কিভাবে দিচ্ছে এই নিয়ে অভিযোগ দেওয়া হয়েছে। জায়গা এওয়াজ বদলের সিদ্ধান্ত আমি আর মানব না ।

এলাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভুক্তভোগী শহীদুল এই ঘটনার বিচার কামনা করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে বিশ্ব জাকের মঞ্জিল এর আজিমুশ্বান ইসলামী মেগা জলসা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে পুঁড়ছে টায়ার রাবার, তৈরি হচ্ছে কালো তেল; ভুগছে এলাকাবাসী

শেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৩

বাড়বকুন্ডে স্বামী শাশুড়ীর নির্যাতন সহিতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

বালিয়াডাঙ্গীর ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন 

নানা বাড়িতে বেড়াতে এসে প্রাণ গেল শিশু অপূর্বের

নওগাঁর আত্রাইয়ে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে আনন্দের হাসি

অনূর্ধ্ব-১৭ বালিকা গোল্ডকাপ ফুটবলে জেলা চ্যাম্পিয়ন ডোমার সদর ইউনিয়ন

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি উজ্জ্বল হোসেন 

রাণীশংকৈলে শেখ হাসিনা’র গৃহিনী ফার্মের শুভ উদ্বোধন