বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৮ জুলাই ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সোনালী আঁশ সংগ্রহে ব্যস্ত আত্রাইয়ের পাট চাষিরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৮, ২০২৩ ৮:২০ অপরাহ্ণ

কামাল উদ্দিন টগর॥  উত্তর বঙ্গের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে চলতি পাট মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় পাট কাটা,জগ দেওয়া ওপাটকাঠি থেকে সোনালী আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বিগত কয়েক বছরের তুলনায় এবার পাটের দাম বেশি হওয়ায় কৃষকের মুখে ফুটছে হাসি। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার সময় মতো পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পাট কেটে তা নদী-নালা,খাল-বিল, ডোবায় জাগ দেওয়া আঁশ ছাড়ানো এবং হাটে বাজারে তা বিক্রিসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আবার কোথাও দেখা গেছে, নারী-পুরুষের অংশ গ্রহনে পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে।

বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, বর্তমানে ভালো পাটের মুল্য এক হাজার ছয় শত টাকা মণ ও নিন্ম মানের পাটের মূল্য এক হাজার দুই শত টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে ন্যায্য মূল্য পেয়ে চাষিদের মধ্যে এখন পাট চাষের আগ্রহ।

বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের সাগর আলী ও পাঁচুপুর ইউনিয়নের বিপ্রবোয়ালিয়া গ্রামের সুরুজ আলী জানান, দুই বিঘা জমিতে পাটচাষ করে ভালো ফলন পেয়েছি। অন্য বছরের তুলনায় এবার দাম বেশি থাকায় সমস্যায় পড়তে হচ্ছে না।

আত্রাই উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় এক হাজার চারশত পঞ্চাশ হেক্টর লক্ষ মাত্রা নিদ্ধারণ করা হলেও একহাজার চার শত পনর হেক্টর জমিতে পাট হয়েছে। স্বল্প খরচে উচ্চ ফলনশীল পাট উৎপাদন করতে পারে এজন্য আমরা প্রতিনিয়ত পরামশ প্রদান করছি। এ বছর শুরুতে অনাবৃষ্টির কারণে গত বছরের তুলনায় পাটচাষ কম হলেও বাম্পার ফলন হয়েছে। বতমান বাজার মূ্ল্য ভালো রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৯তম শাহাদাত বার্ষিকী পালন

ঈদগড়ের ব্যবসায়ী তারেকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

পাইকগাছায় স্কুল শিক্ষক প্রদেশ কুমার মল্লিকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

রাণীনগরে সাবেক এমপি ইসরাফিল আলমের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে চসিকের উদ্যোগে রসুলবাগ আবাসিক খালপাড়ের বর্জ্য অপসারণ শুরু

না’গঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে ভবঘুরে, গরিব-অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইফতার বিতরণ 

সুনামগঞ্জে গণঅধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

দেবহাটায় এসএসসি পরীক্ষার আগে সার্কাস, বাড়ছে চুরিসহ নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড

রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবসে সফল সমবায় সমিতির মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান 

শার্শায় গাছ থেকে পড়ে মৃত্যু