বাংলাদেশ সকাল
সোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সোলার প্যানেল তৈরীর অজুহাতে এক রাতেই তিস্তা চরের হাজার একর জমির মালিক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ

মোঃ আনোয়ার হোসেন, (ডিমলা) নীলফামারী: নীলফামারীর ডিমলায় তিস্তার চর মিথ্যা সোলার প্যানেল তৈরীর অজুহাত দেখিয়ে স্বাক্ষর নিয়ে ১হাজার ৩৯ একর জমির মালিক হয়েছেন রংপুরের সফিয়ার রহমান ও মেহেদী হাসান।

ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ছাতুনামায় তিস্তা নদীতে চর জেগে উঠলে সেখানে নদী ভাঙা প্রায় ২ হাজার পরিবার বসতি স্হাপন করে। কিন্তু উক্ত চর নিয়ে মহা ধুম্রজাল সৃষ্টি করে রংপুরের তারাগন্জ ও পীরগন্জ এলাকার সফিয়ার রহমান ও মেহেদী হাসান।

তারা উভয়ে তিস্তার চরের জমি দখলে নেয়ার পরিকল্পনা তৈরি করে এবং চরে সোলার প্যানেল তৈরি করে চরের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে চরের লোকজনকে ফুসলাইতে থাকে সফিয়ার রহমান ও মেহেদী হাসান। এরই প্রেক্ষিতে চরবাসূীরা কিছু না বুঝেই আমমোক্তার নামা বা পাওয়ার অব এ্যাটর্নির নামে স্বাক্ষর দেন।

এরপর সফিয়ার রহমান ও মেহেদী হাসান।

এই জমির বর্তমান মুল্য প্রায় ১শত কোটি টাকা।

তিস্তার চরের ২ হাজার পরিবার এখন জমি হারিয়ে নিঃস্ব হয়েছে। পুরো তিস্তার চরের মালিক এখন সফিয়ার ও মেহেদী হাসান।

তিস্তার চরের জমি বেহাত করার ঘটনাটি ঘটেছে গত ২২জুন। ভুক্তভোগীরা প্রতারনার বিষয়টি জানতে পারেন আগষ্ট মাসের শেষ সপ্তাহে। এরপর জমির মালিকরা কোন উপায়ান্তর না পেয়ে তারা ঘটনার বিষয়ে স্হানীয় নেতৃবৃন্দসহ উপজেলা ও জেলা প্রশাসনে অভিযোগ দাখিল করেছে বলে জানা যায়।

এতে সহায়তা করেছে ডিমলা সাবরেজিস্টার অফিসের দলিল লেখক সমিতির সভাপতি মতিউর রহমান চৌধুরী। ৫টি দলিলের মাধ্যমে জমির মালিকানা নির্ধারণ করা হয়। দলিল গুলি সম্পাদন করেন ডিমলা উপজেলার সাবরেজিস্টার মনিষা রায়।তার নিকট জানতে চাইলে তিনি জানান নিয়ম অনুযায়ী তিনি দলিল সম্পাদন করেছেন।

দলিল লেখক সমিতির সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, জমির কাগজ দেখে সাবরেজিস্টার স্বাক্ষর করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়ায় সাদীদের মিষ্টি বিতরণ 

গোপালগঞ্জের কাশিয়ানীতে সেনা সদস্য সেজে প্রতারণা, আটক এক

বৃটিশ বিরোধী বিপ্লবী প্রখ্যাত আলেমে দ্বীন শিক্ষানুরাগী মাঃ ওবায়দুল হকের ১০২ তম মৃর্ত্যু বার্ষিকী পালিত

রামগড়ে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইউবিআইইএমও 

ক্ষেতলালে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ফকির নিটওয়ারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগকে অভিনন্দন ও উপহার প্রদান

বোদায় যৌথবাহিনীর চেকপোস্ট, তল্লাশি

কারচুপি-অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষনিক ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে : সিইসি