বাংলাদেশ সকাল
বুধবার , ৮ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

স্ত্রীকে খুন করে স্বামীর থানায় আত্মসমর্পণ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৮, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ

মাহাবুব আলম,স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে নজরুল ইসলাম নামে এক স্বামী । পরে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন । বুধবার (৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে। ঘাতক স্বামী নাজমুল উপজেলার পদমপুর হাজীপাড়া এলাকায় ফজলু মাস্টারের ছেলে এবং নিহত স্ত্রীর নাম রাবেয়া খাতুন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে নিজ বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে কোপ মারে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে চিৎকার চেঁচামেচি করে স্ত্রী রাবেয়া খাতুন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী নিজেই থানায় এসে স্ত্রীকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন। তাকে থানায় আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর ‘কথা এন্টারপ্রাইজ প্রেস’ মেসে জোড়া খুন; সিনেমার গল্প যেখানে হার মানে

ডুমুরিয়ায় যাত্রীবাহীবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

সি আই এস এর উদ্যোগে জুনিয়র হাই স্কুলের জন্য দূর্যোগ প্রশমন বিষয়ক ড্রিলিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

পুলিশকে নিয়ে জনমনের বিরূপ চিন্তা ধারা পরিবর্তনে কাজ করে যাচ্ছি – ওসি মোঃ ফেরদৌস জাহান 

নাটোর ৪ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান ব্যারিস্টার সুব্রত কুন্ডু

নিউইর্য়কে নতুন নো-ভিসা ফরম চালু করল বাংলাদেশ কনস্যুলেট

যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ; উভয় চালক নি’হত

মাদারীপুরে সমাজসেবার দুই কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

ধর্ষণের অভিযোগ তোলা নারীকে ৮৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ট্রাম্পকে

রাণীশংকৈল-পীরগঞ্জ সড়কে প্রাণ গেলো ২ শ্রমিকের