বাংলাদেশ সকাল
শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

স্বরাষ্ট্র উপদেষ্টার নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৬, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: স্বরাষ্ট্র উপদেষ্টার নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন। ২৬ জুলাই ২০২৫ খ্রি. (শনিবার) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমে র‌্যাব-১১,আদমজীনগর, সিদ্ধিরগঞ্জ পরিদর্শন করেন। অতঃপর স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস্ এ আগমন করেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস্ পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইন্সের মসজিদ প্রাঙ্গণে একটি জলপাই গাছের চাড়া রোপণ করেন। এরপর তিনি পুলিশ লাইন্স ক্যান্টিন, রেশন স্টোর, মোটরযান ও জলযান শাখা, পুলিশ লাইন্স মেস পরিদর্শন করেন।

এসময় তিনি অফিসার ও ফোর্সদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং দিক নির্দেশনা প্রদান করেন। অতঃপর তিনি নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে ব্রিফিং করেন।

পরিদর্শনকালে এ কে এম শহিদুর রহমান, অতিরিক্ত আইজিপি, মহাপরিচালক, (ডিজি), র‌্যাব; রেজাউল করিম মল্লিক, ডিআইজি, ঢাকা রেঞ্জ; প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ; তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ); তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস্); ইসরাত জাহান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি); মোঃ সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার(ট্র্যাফিক ও ডিবি); মোঃ হাসিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(ক-সার্কেল)সহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন ‘কাকিনা স্টেশনে’ স্টপেজের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ 

হাসপাতালের সেবার মান উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকল্পে না’গঞ্জ ডিসির মতবিনিময়

বাল্যবিবাহ প্রতিরোধে বড়রাউতা উচ্চ বিদ্যালয়ে পথনাটক অনুষ্ঠিত 

কাদিরাবাদ সেনানিবাসে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ

কাশিয়ানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট

চট্টগ্রামে করদাতা সুরক্ষা পরিষদের চসিক ভবন ঘেরাও কর্মসূচিতে হামলা, আহত ৩০

বিয়ের নামে ফাঁদ, একাধিক পুরুষকে নিঃস্ব করেছেন “টুম্পা”, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী

নাটোরের চারটি আসনে ৩২ প্রার্থীর ২৪ জনের জামানত বাতিল

রাণীশংকৈলে নি’ষি’দ্ধ হলো সীমান্তবর্তী দুই দেশের ঐতিহ্যবাহী পাথর কালি মিলনমেলা 

বাগমারার ফসলি জমিতে চেয়ারম্যানের অবৈধ পুকুর খনন বন্ধে ইউএনও’র অভিযান